1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পাকুন্দিয়ায় অবসরপ্রাপ্ত অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ চুরি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরগুনায় পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা একই কক্ষে ফের সংস্কার, পুরোনো প্রিন্টার নতুনের বিল—বরিশাল ডিসি কার্যালয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ গৌরনদীতে ওষুধ ব্যবসায়ীদের সমস্যা-সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা গৌরনদী পূজা উদযাপন কমিটির নেতৃত্বে প্রেমানন্দ-তাপস কুয়াকাটার মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা, বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের বর্ষপূর্তি উদযাপন গৌরনদীতে ৯০ বছরের বিধবা কুলসুম বেগমের দুর্দশার খবর পেয়ে সন্ধ্যার পর ছুটে গেল উপজেলা প্রশাসন অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকর সংসদে রূপ দিতে হবে : জহির উদ্দিন স্বপন  ​মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: ২ হাজার ট্যাপেন্টাডলসহ বিপুল মাদক জব্দ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: উদ্ধার আইফোন, তদন্তে বেরিয়ে এসেছে হত্যাকাণ্ডের বিবরণ

পাকুন্দিয়ায় অবসরপ্রাপ্ত অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ চুরি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

আশরাফুজ্জামান অপু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অবসরপ্রাপ্ত এক অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটছে ওই পরিবারের বৃদ্ধ দম্পত্তির।

সর্বশেষ গত শুক্রবার (১২ জুন) রাতে চোরেরা বসতঘরের তালা ভেঙে সৌর বিদ্যুতের ব্যাটারি, চার্জার ও ওয়াইফাই রাউটারসহ বেশ কিছু জিনিসপত্র লুটে নেয় চোরেরা।

উপজেলার মঙলবাড়িয়া গ্রামের বাসিন্দা ও শৈলজানী আলীম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সায়েদুজ্জামান (৮০) এবং তাঁর স্ত্রী মোমতাজ জামান (৬০) এই পরিস্থিতির শিকার হয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, এই প্রবীণ দম্পতির দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। সন্তানরা সবাই নিজ নিজ কর্মক্ষেত্র ও সংসারের প্রয়োজনে বাইরে অবস্থান করছেন। বড় ছেলে চাকুরির সুবাদে সপরিবারে ঢাকায় এবং ছোট ছেলে সপরিবারে অস্ট্রেলিয়ায় থাকেন।

অন্যদিকে বড় মেয়ে বিবাহসূত্রে কুমিল্লায় এবং ছোট মেয়ে ঢাকায় বসবাস করছেন। বছরে দু-একবার ছাড়া সন্তানরা সাধারণত বাড়িতে আসতে পারেন না। বাড়িতে কোনো তরুণ বা পুরুষ সদস্য না থাকার এই সুযোগটিকেই কাজে লাগাচ্ছে একটি স্থানীয় চোর চক্র।

ভুক্তভোগী সায়েদুজ্জামান জানান, গত দুই বছরের মধ্যে তাঁর বাড়ি থেকে একে একে ৫টি পানির মোটর এবং ১টি টিউবওয়েলসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে।

গত শুক্রবার রাতে চোরেরা বসতঘরের তালা ভেঙে সৌর বিদ্যুতের ব্যাটারি, চার্জার ও ওয়াইফাই রাউটারসহ বেশ কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।বারবার চুরির ঘটনায় এই বৃদ্ধ দম্পতি এখন জানমালের চরম আশঙ্কায় দিন পার করছেন।

চোর চক্রটি আর্থিক ক্ষতির পাশাপাশি তাঁদের শারীরিক কোনো ক্ষতি বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটিয়ে ফেলে কি না এই ভয়ে তাঁরা আতংকিত। তবে চোরদের উপদ্রব ও প্রতিকারের আশায় সোমবার (১৫ জুন) পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন তিনি।

এর পরিপ্রেক্ষিতে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. আরিফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, যেহেতু ওই বৃদ্ধ দম্পত্তি একা একটা বাড়িতে থাকেন তাই বাড়িটি সিসি ক্যামেরার আওতায় আনার জন্য পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com