1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
"আশা ছেড়েছিলেন ভুক্তভোগীরা, ২৬ মোবাইল ও ৫১ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল নড়াইল পুলিশ"। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত,, ৭২ ঘণ্টার অভিযানে পটুয়াখালীর হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস গ্রেপ্তার বান্দরবানে নিখোঁজ ৩ স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও মানবিক গুণাবলি বিকাশে গৌরনদীতে অভিভাবক সমাবেশ ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী  পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বার্তা, গৌরনদীতে রোভার স্কাউটের অভিযান মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পটুয়াখালীতে গর্ভবতী নারীকে মারধরের মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শোকের ছায়া গৌরনদীতে, আর নেই জামান মিয়া।

“আশা ছেড়েছিলেন ভুক্তভোগীরা, ২৬ মোবাইল ও ৫১ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল নড়াইল পুলিশ”।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারে আরও একটি সফলতা দেখিয়েছে নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)। হারিয়ে যাওয়া ২৬টি স্মার্টফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৫১ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সকাল সাড়ে ১১টায় নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ২৬টি স্মার্টফোন ও নগদ ৫১ হাজার টাকা আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের হাতে তুলে দেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নিয়মিতভাবে হারানো মোবাইল ফোন উদ্ধার এবং অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া অর্থ পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে। সেলের এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ, এসআই (নিঃ) মো. রাকিবুল হাসানসহ অন্যান্য সদস্য তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলার চারটি থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন ও অর্থ উদ্ধার করেন। উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ ফিরে পেয়ে ভুক্তভোগীরা আনন্দ ও আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা জানান, হারানো মোবাইল ও অর্থ ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। জেলা পুলিশের আন্তরিকতা, দক্ষতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমের কারণে তাদের মূল্যবান সম্পদ ফিরে পেয়েছেন। এজন্য তারা নড়াইল জেলা পুলিশ, পুলিশ সুপার এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অফিসার ইনচার্জ মো. আব্দুল খালেকসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অন্যান্য পুলিশ সদস্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com