1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে নেশাখোর ছেলের দায়ের কোপে বাবা খুন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে হামলা, তিনজন গুরুতর আহত গৌরনদীতে জোরপূর্বক নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারনের অভিযোগ উঠেছে যুবদল কর্মীর বিরুদ্ধে। গৌরনদীতে আগুনে পুড়ল বসতঘর, ছাই পাঁচ লাখ টাকার মালামাল রাজনৈতিক পুলিশের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে- নিজ হাতে ঝাড়ু হাতে মোহনপুরের ইউএনও, পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মদ জব্দ মস্তফাপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী কাওসারের জনসমর্থন তুঙ্গে ভুয়া মালিক সাজিয়ে ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক মোঃ হায়দার কে ফুলেল সংবর্ধনা ‎

মাদারীপুরে নেশাখোর ছেলের দায়ের কোপে বাবা খুন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৬০৫ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদক মাদারীপুর।মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে ছেলের দায়ের কোপে বাবা খুন হয়েছে বলে জানা যায়।আজ (২১ আগস্ট) সোমবার জেলার সদর উপজেলার বাহাদুর ইউনিয়নের মিয়ারচর এলাকায় দুপুর ১২ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোক ও পুলিশ সূত্রে জানা যায়,মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামের দলিল বয়রার ছেলে ইউসুফ দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত ছিলেন।তার মানসিক সমস্যার কারণে দীর্ঘদিন থেকে শিকল দিয়ে আটকে রাখা হতো বলে জানা যায়।সোমবার সকালে হঠাৎ করেই উত্তেজিত হয়ে ইউসুফ তার বাবাকে আঘাত করে।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে অপারেশন থিয়েটারে নেওয়ার পরে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী গ্রাম পুলিশ শাহাবুদ্দিন শেখ জানান, মিয়ারচর পুকুরপাড় স্কুলের পাশে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং তাঁর অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই মারা যান তিনি।

মাদারীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শাওলীন আফরোজ জানান, গুরুতর আহত অবস্থায় তাকে অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেওয়ার পরে তিনি মারা যান।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com