1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে "গ্রাম আদালতের মাসিক জেলা কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত" - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:৩২|
সংবাদ শিরোনামঃ
ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,, দেবীগঞ্জে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত,,

মাদারীপুরে “গ্রাম আদালতের মাসিক জেলা কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত”

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

“গ্রাম আদালতের মাসিক জেলা কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত”

নিজস্ব প্রতিবেদক :

আজ ২৩/১/২০২৫ ইং তারিখে মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার উপজেলা কো-অর্ডিনেটরদের নিয়ে মাদারীপুর জেলার সরকারি সমন্বিত ভবনে মাসিক জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: নজরুল ইসলাম। উক্ত সভায় উপস্হিত ছিলেন মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: আলিউল হাসনাত খান এবং গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার উপজেলা কো-অর্ডিনেটরগন।প্রকল্প সমন্বয়কারী মো:নজরুল ইসলাম বলেন মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার সকল চেয়ারম্যান মেম্বার ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা(সচিব)হিসাব সহকারী সকলের সাথে সমন্বয় রেখে গ্রাম আদালতের কাজের গতিশীলতা আনতে হবে। তিনি আরো বলেন, বর্তমানে অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়মিত নয় তাই সেখানে যাতে প্যানেল চেয়ারম্যানগন দায়িত্ব পালন করেন সে জন্য সকল উপজেলা নির্বাহী অফিসারগণের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। প্রকল্প সমন্বয়কারী আরও বলেন প্রতিটি ইউনিয়নে মাসে অন্তত ৫ টি মামলা নিষ্পত্তি করতে হবে সেই ক্ষেত্রে সকল চেয়ারম্যানদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে হবে এবং সকল ইউনিয়নের নথি রেজিস্ট্রার হালনাগাদ রাখতে হবে।গ্রাম আদালতে শুনানির মাধ্যমে এজলাসে বসে নিষ্পত্তি করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে হবে। এখন থেকে এ্যাকটিভিশন ইউনিয়ন গুলোতে কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনীতে সকল উপজেলা কো-অর্ডিনেটরগনকে উপস্থিত থেকে সকল কাজ পর্যবেক্ষণ করতে হবে ও অংশগ্রহণকারীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন বলেন আমরা নিয়মিত চেয়ারম্যান সচিব মেম্বার হিসাব সহকারী ও গ্রাম পুলিশ সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছি।গ্রাম আদালতের মাধ্যমে আবেদন ও নিষ্পত্তির বাড়ানোর জন্য আমরা সকল উপজেলা কো-অর্ডিনেটরগন নিয়মিত কাজ করে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com