1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে কিশোর মারুফ হত্যার বিচার দাবিতে ঢাকা বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৩:৫২|
সংবাদ শিরোনামঃ
কালকিনিতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে উজিরপুরে মানববন্ধন দেবীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন,, গৌরনদী পূবালী ব্যাংকের ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র শুভ উদ্বোধন নড়াইলের কালিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন দেবীগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুন,, একঝাঁক মানবিক মানুষ’— নিভৃত গ্রামে মানবতার আলোকবর্তিকা দালালমুক্ত ও হয়রানিমুক্ত’র আশ্বাসে গৌরনদীতে ভূমি সেবার মেলার উদ্বোধন। 

মাদারীপুরে কিশোর মারুফ হত্যার বিচার দাবিতে ঢাকা বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান, মাদারীপুর প্রতিনিধিঃ-

মাদারীপুরের ডাসার উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারুফ সরদার (১৪) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কোনো আসামি”আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা বরিশাল মহাসড়কে বিক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয়রা।

এঘটনার প্রতিবাদে ঢাকা বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

গত শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় গাছ কাটা নিয়ে নুর ইসলাম সরদার ও মোফাজ্জেল সরদারের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয় ১৪ বছরের মারুফ সরদার।

অভিযোগ রয়েছে, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ইকবাল সরদারসহ কয়েকজন তাকে পুনরায় কুপিয়ে জখম করে। পরে মাদারীপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা মাহিনুর বেগম বাদী হয়ে মোফাজ্জেল সরদারসহ ১২ জনের বিরুদ্ধে ডাসার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত মারুফের পরিবারের দাবি, মামলার প্রধান আসামি তারই চাচা মোফাজ্জেল সরদার।

এদিকে, ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হলেও কোনো আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ। এটনায় শুক্রবার (১ মে) বিকেলে খাতিয়াল ভাঙ্গাব্রিজ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধনের এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা টাওয়ার জালিয়ে মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেন এবং দ্রুত আসামিদের গ্রেফতার ও বিচারের আশ্বাস দেন। পরে অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ডাসার থানার পুলিশ জানায়, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com