1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখতে হবে: এমপি খোকন তালুকদার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ। প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন গৌরনদীতে ৭৮ তম ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত গৌরনদীতে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির চার অভিযান, সাড়ে ৬ লাখ টাকার মাদক জব্দ উখিয়ার ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ১০; ফায়ার সেফটি নিয়ে গুরুতর প্রশ্ন প্রধানমন্ত্রীর রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন ঘিরে নিরাপত্তা প্রস্তুতি জোরদার

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 

ইনসান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ-

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মাহাবুল ফকিরের সমর্থকদের একাধিক বসতঘরে হামলা,ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ পান্নু খান ও জসিম খানের লোকজনের বিরুদ্ধে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কাউয়াকড়ি গ্রামে এ সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

​স্থানীয় সুত্রে জানা’যায়,মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কাউয়াকড়ি এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে মাহাবুল ফকির, জসিম খান ও পান্নু খানের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল।

এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় মাহবুব ফকির ও জসিম ফকিরের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে,প্রথমে মাহবুব ফকিরের লোকজন জসিম খানের বাড়িতে হামলা চালায়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে জসিম খান ও পান্নু খানের সমর্থকরা একত্রিত হয়ে সোহাগ মাতব্বর,মিনার মাতুব্বর,সালাম মাতুব্বর ও সালমান মাতুব্বরের বাড়িতে হামলা চালান। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছেন।

হামলার শিকার সোহাগ মাতুব্বরের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন,”দীর্ঘদিন ধরে পান্নু খান,জসিম খান,ইলিয়াস চৌকিদার,ওমর আলী, লিটু মাতুব্বর,জলিল মাতব্বর ও এনামুল মাতব্বরের নেতৃত্বে ৩ থেকে ৪০০ লোক আমাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। আমরা এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করছি।”

পাল্টা অভিযোগে জসিম খান বলেন,তাদের বাড়িতে হামলার ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। মাহাবুল ফকির ও তার লোকজন গতকাল রাতে আমার বাড়িতে হামলা চালিয়েছিল। সেই অপরাধ ঢাকতে এবং নিজেদের রক্ষা করতেই তারা নিজেরাই নিজেদের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

এবিষয়ে মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, হামলার ঘটনা শুনেছি,ওই ঘটনার অভিযোগ এখনো পাইনি,অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com