1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে অবৈধ সম্পদ অর্জনে ডিসি অফিসের কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১ আগৈলঝাড়ায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান জহির উদ্দিন স্বপনের মাদারীপুরের পেয়ারপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৬ জন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে গৌরনদীতে মঙ্গল শোভাযাত্রা বরিশালে সাংবাদিক মিরাজের স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত, অশ্রুসিক্ত সহকর্মীরা গৌরনদীর টরকি বন্দরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আগৈলঝাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের। বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

মাদারীপুরে অবৈধ সম্পদ অর্জনে ডিসি অফিসের কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৬৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদ মাদারীপুর।মাদারীপুরে ডি সি অফিসের কর্মচারীর অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী মিজানুর রহমান ফকির এর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

(১৭ আগস্ট) বৃহস্পতিবার মাদারীপুর জেলা দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

অভিযুক্ত মিজানুর রহমান ফকির জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে চাকরী করছেন। তিনি মাদারীপুর পৌরসভার পাঠককান্দি এলাকার কিনাই ফকিরের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়,২০২০ সালে মিজানুর রহমান ফকিরের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে। বিষয়টি আমলে নিয়ে তার প্রাপ্ত সম্পদের অনুসন্ধান শুরু করেন দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সাবেক উপ-সহকারী পরিচালক সৌরভ দাস।

প্রাথমিক ভাবে মিজানুর রহমান ফকিরের বিরুদ্ধে দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়ায় তাকে সম্পদ বিবরণীর নোটিশ পাঠানো হয়। তার দাখিলকৃত সম্পদ বিবরণীর নোটিশ পর্যালোচনা করেন মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান।

দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, মিজানুর রহমান ফকির দুর্নীতি দমন কমিশনে তাঁর দাখিলকৃত সম্পদ বিবরণীতে নিজ নামে স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে ২৯ লাখ ৮৪ হাজার ৪৬২ টাকা মূল্যের সম্পদ গোপন করেছেন এবং ৩০ লাখ ১২ হাজার ৩৫৮ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখেছেন যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬ (২) ধারা ও ২৭(১) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এইসব বিষয়ের কারনে মিজানুর রহমান ফকিরের বিরুদ্ধে ঢাকার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে চলতি মাসের ৮ তারিখে মামলা দায়ের করার অনুমোদন দেওয়া হয়। পরে আজ বৃহস্পতিবার সহকারী পরিচালক আখতারুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন।

এ বিষয়ে মামলার বাদী আখতারুজ্জামান বলেন, প্রাথমিকভাবে মিজানুর রহমান ফকিরের সম্পদ অনুসন্ধান করে দেখা যায় তিনি অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন। এসব তথ্য ও প্রমাণ হাতে পেয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমাকে নিয়োগ দেয়া হয়েছে। তদন্ত শেষে চার্জশিট দেয়া হবে বলে জানা যায়।

এদিকে দুদকের অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান ফকির বলেন, আমার কোনো অবৈধ সম্পদ নেই। দুদক আমাকে নোটিশ পাঠালে আমি আমার সম্পদের বিবরণী তাদের কাছে জমা দিয়েছি। তারপর কি হয়েছে বলতে পারি না।

এবিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মাদারীপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন, মিজানুর রহমান ফকিরের বিরুদ্ধে দুদকের মামলা দায়েরের বিষয়ে তিনি জানেন না।

তবে দুদকের দায়ের করা মামলায় তিনি আইনগত ভাবে অভিযুক্ত প্রমাণিত হলে তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com