1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসারে যুববকে কুপিয়ে হত্যা"বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| সকাল ৬:৪১|
সংবাদ শিরোনামঃ
দীর্ঘ ১৭ বছর পর একসঙ্গে পাঁচ ভাইয়ের ভোট প্রদান, গৌরনদীতে আবেগঘন মুহূর্ত রাজশাহীর দুর্গাপুরে ভোটকেন্দ্রের সামনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ভোট দিলেন বিএনপি প্রার্থী মিনু নিজ নিজ কেন্দ্রে ভোট দিলেন বরিশাল-১ আসনের পাঁচ প্রার্থী রাত পোহালেই ভোট: উত্তেজনা-উৎসাহে প্রস্তুত, নিরাপত্তার চাঁদরে আবৃত বরিশাল-১ কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম দায়িত্বপ্রাপ্তদের বুঝিয়ে দেওয়া হয়েছে। রাত পোহালেই ভোট: উত্তেজনা-উৎসাহে প্রস্তুত রাজশাহী শান্তিপূর্ণ ভোটে রাজশাহী প্রস্তুত, মাঠে যৌথবাহিনীর কড়া নজরদারি রাজশাহীতে ২৭টি বোমা উদ্ধার রাজশাহীতে র‍্যাবের অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার

মাদারীপুরের ডাসারে যুববকে কুপিয়ে হত্যা”বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবীতে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ-মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী।

সোমবার (১৯ জানুয়ারী) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ব্যানার-ফ্যাস্টুন হাতে ঘন্টাব্যাপী চলা মানবন্ধনে বক্তারা নিহত আব্বাস চৌধুরীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানানো হয়। তা না হলে, আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। মানববন্ধনের আগে নিহতের স্বজন ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যাক্তিরা জানান, গত ১৪ জানুয়ারি সদর উপজেলার চরমুগরিয়া এলাকার একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন শেষে বাড়ি ফিরছিলেন ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকার মোসলেম চৌধুরীর ছেলে আব্বাস চৌধুরী (৪৫)।

পরে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দি এলাকায় আসলে পূর্ব শত্রুতার জেরে আব্বাসকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। এতে গুরুতর আহত অবস্থায় আব্বাসকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ওইদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আবার ওখান থেকে একটি বেসরকারি হাসাপাতালে নিয়ে ভর্তি করা হয় আব্বাস চৌধুরীকে।

গত রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ফের উত্তেজনা দেখা যায়। মোতায়েন করা হয় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ। সোমবার বিকেলে ময়না তদন্ত শেষে যুবকের মরদেহ নিয়ে আসে মাদারীপুরে। আব্বাসের মৃত্যুতে দায়ীদের বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্বজন ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য তোফাজ্জেল হোসেন সান্টু, নিহতের বোন সাহিনুর বেগম, ইকবাল ফরাজী, নিয়ন হাওলাদার, রাসেল হাওলাদারসহ অনেকেই।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আব্বাস চৌধুরী হত্যার ঘটনায় নিহতের বোন সাহিনুর বেগম বাদী হয়ে আনোয়ার জমাদ্দারসহ ৩০ জনের নামে মামলা দায়ের করেছেন। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com