1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসারে চুরির ঘটনায় আওয়ামী লীগ নেতার মদদে বাড়িঘরে হামলা"প্রতিবাদে ভূক্তভূগী পরিবারের সংবাদ সম্মেলন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

মাদারীপুরের ডাসারে চুরির ঘটনায় আওয়ামী লীগ নেতার মদদে বাড়িঘরে হামলা”প্রতিবাদে ভূক্তভূগী পরিবারের সংবাদ সম্মেলন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৫৩৫ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরের ডাসারে চোর চক্রের হামলায় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় একটি চুরির ঘটনায় চোর চক্রের হামলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভূক্তভূগী পরিবার। এসময় আহত হয় জাকির মোল্লা ও তার পরিবারের কয়েক সদস্য। এবিষয়ে বুধবার সন্ধ্যা ৭ টার দিকে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভূক্তভূগী পরিবার।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর ছোট ভাই হাসান শেখ অভিযোগ করে বলেন, একেই এলাকার চিহ্নিত চোর চক্রের সদস্য ফজলুল শেখের ছেলে মীনাল শেখ,
বিলাল শেখ ও ফারুক শেখ মিলে গত ১ মাস আগে গভীর রাতে আমার ভাই জাকির মোল্লার বসতঘরে সিং কেটে ঘরে প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙে নগদ ২ লাখ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায় চোর চক্রের ওই তিন সদস্য।

চুরি শেষে চক্রের সদস্যরা দরজা খুলে যাওয়ার সময় শব্দ পেয়ে ঘুম ভেঙ্গে জেগে উঠে জাকির মোল্লা ও তার পরিবার লোকজন। এসময় ভুক্তভোগী জাকির মোল্লা
টর্সলাইটের আলোতে চোরদের চিনতে পারে।

পরবর্তীতে ভূক্তভূগীদের ডাক চিৎকারে স্থানীয় লোক জড়ো হয়, এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানালে তারা ঘটনার দিন রাতেই চোরচক্রের সাথে কথা বলে একটি সালিশের মাধ্যমে চোরদের ১ লাখ ৫০ হাজার টাকায় জরিমানা করে এবং উভয় পক্ষে উক্ত মীমাংসা মানিয়া তাৎক্ষণিক ভূক্তভূগী পরিবারকে ১ লাখ টাকা সালিশদের মাধ্যমে প্রদান করে চোর চক্র।

পরে বাকি ৫০ হাজার টাকা চাইতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার জমাদারের নেতৃত্বে হায়দার শেখ সহ ৮/১০ জন সন্ত্রাসী ভূক্তভূগী জাকির মোল্লাসহ তার পরিবারের উপরে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে চোর চক্র ও তাদের অনুসারীরা।

এসময় ভুক্তভোগী জাকির মোল্লা ও তার পরিবার
জানান তারা দ্রুত ডাসার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com