1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ভুয়া মালিক সাজিয়ে ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দুর্গাপূজার নিরাপত্তায় রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ২ প্লাটুন রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও সুশাসন প্রতিষ্ঠা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে দেবী দুর্গার আদর্শ শারদীয় দুর্গাপূজায় পামুলীতে বস্ত্র বিতরণ করলেন আবুল বাশার প্রধান,, কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে…জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিলস প্রশিক্ষণ সম্পন্ন দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা দেবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত,, ৭২ ঘণ্টার অভিযানে পটুয়াখালীর হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস গ্রেপ্তার বান্দরবানে নিখোঁজ ৩ স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ভুয়া মালিক সাজিয়ে ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

 

মোঃ উজ্জল শেখ স্টাফ রিপোর্টার্সঃ-

নড়াইলের কালিয়া উপজেলায় জমি বিক্রির নামে ৬০ লাখ টাকা প্রতারণার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী রাজিয়া সুলতানা।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার প্রবাসী ছোট ভাই রানা লস্কারের পাঠানো অর্থ দিয়ে কালিয়া বাজারে একটি দোকান কেনার উদ্যোগ নেন তারা। এ সময় প্রতিবেশী চাচাতো ভাই মো. ওয়াহাবুর লস্কার নিজেকে সহযোগী হিসেবে পরিচয় দিয়ে একটি দোকান বিক্রির ব্যবস্থা করে দেন। পরে প্রকৃত মালিককে গোপন রেখে অন্য একজনকে মালিক সাজিয়ে তাদের কাছ থেকে ধাপে ধাপে মোট ৬০ লাখ টাকা নেওয়া হয়।

তিনি আরও জানান, পরবর্তীতে প্রকৃত মালিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি ওই দোকান বিক্রির বিষয়ে কিছুই জানেন না বলে জানান। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত ব্যক্তি পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন এবং জাল কাগজপত্র তৈরির চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়।

এ ঘটনায় কালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অভিযোগের সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রতারিত অর্থ ফেরত পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com