1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরগুনায় পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা একই কক্ষে ফের সংস্কার, পুরোনো প্রিন্টার নতুনের বিল—বরিশাল ডিসি কার্যালয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ গৌরনদীতে ওষুধ ব্যবসায়ীদের সমস্যা-সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা গৌরনদী পূজা উদযাপন কমিটির নেতৃত্বে প্রেমানন্দ-তাপস কুয়াকাটার মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা, বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের বর্ষপূর্তি উদযাপন গৌরনদীতে ৯০ বছরের বিধবা কুলসুম বেগমের দুর্দশার খবর পেয়ে সন্ধ্যার পর ছুটে গেল উপজেলা প্রশাসন অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকর সংসদে রূপ দিতে হবে : জহির উদ্দিন স্বপন  ​মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: ২ হাজার ট্যাপেন্টাডলসহ বিপুল মাদক জব্দ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: উদ্ধার আইফোন, তদন্তে বেরিয়ে এসেছে হত্যাকাণ্ডের বিবরণ

নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে মাদক অভিযানের সময় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোকন হাওলাদারকে পিটিয়ে গুরুতর আহত করেছেন মাদক কারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে এস আই খোকন হাওলাদারের নেতৃত্বে রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চার সদস্যের একটি অভিযানিক দল লাহুড়িয়া বাজারের শ্যামলের চায়ের দোকানে অভিযান চালায়। এস আই খোকন হাওলাদার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত আছেন।

এ সময় মাদক কারবারি হারুনের শরীর তল্লাশির সময় শ্যামলের চায়ের দোকানে উপস্থিত থাকা ইয়াবা বিক্রেতা হারুনসহ তার সহযোগী কামাল, শ্যামল, আকিদুলসহ ১০ থেকে ১২ দেশি অস্ত্র দিয়ে এস আই খোকনকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার মাথায় আঘাত করা হয়েছে। মাদক কারবারিরা হারুনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে দ্রæত স্থান ত্যাগ করে। হারুন লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের নবির হোসেনের ছেলে।

এ সময় বাজারের অন্যান্য লোকজন আহত এস আই খোকনসহ অন্য পুলিশ সদস্যদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

হাসপাতালের চিকিৎসক সাইদুল্লা হিমেল বলেন, আহত পুলিশ কর্মকর্তার চিকিৎসা চলছে। তিনি শংকামুক্ত আছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযানে এস আই খোকন হাওলাদার হামলার শিকার হয়ে আহত হয়েছেন। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com