1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের কালকিনিতে আনসার ও ভিডিপি"র বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি ফারুক উকিল গ্রেফতার গৌরনদী পৌরসভায় ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান‘লোক দেখানো নয়, দীর্ঘমেয়াদি সমাধানই লক্ষ্য’—পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম ভাউলাগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায়, ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা তেরখাদায় বাংলা QR সম্প্রচার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ কলমেই স্বপ্ন, মানুষের সেবায় পথচলা”—কবি ও সাংবাদিক আকাশ উজ্জামান শেখের জন্মদিন আজ গাঁজা-ইয়াবার বিরুদ্ধে আগৈলঝাড়ায় পুলিশের অভিযান, গ্রেফতার ৬ মাদারীপুরে পৃথক দুটি অভিযানে ৬০০ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার পাথর ও বিটুমিনের বদলে; ইটের খোয়া দিয়ে ঢাকা- বরিশাল মহাসড়ক সংস্কার বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য

মাদারীপুরের কালকিনিতে আনসার ও ভিডিপি”র বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সারা দেশের ন্যায় মাদারীপুরের কালকিনিতেও অনুষ্ঠিত হয়েছে আনসার ও ভিডিপি আয়োজিত বৃক্ষরোপণ অভিযান।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে কালকিনি পৌরসভা চত্বরে এ কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ।

এসময় বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার। উদ্বোধনী পর্ব শেষে উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, খালি জমি ও জনবহুল স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এতে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, কালকিনি আনসার ও ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ হেজাজ খান, ইউনিয়ন দলনেতা ও শতাধিক আনসার-ভিডিপি সদস্য।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ‘পরিবেশ রক্ষা, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আমাদের এ কর্মসূচি। ভবিষ্যতেও এর পরিধি বাড়ানো হবে।’

এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্যোগে স্থানীয় বাসিন্দারাও বেশ উৎসাহিত রয়েছে। তারা মনে করছেন, এ ধরনের কার্যক্রম শুধু পরিবেশ রক্ষার জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই জীবন গঠনে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com