1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মতলব-গজারিয়া ঝুলন্ত সেতু প্রকল্প একনেকে অনুমোদন হওয়ায় মতলব উত্তরের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ১১:৫৩|
সংবাদ শিরোনামঃ
গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি ৪০০ পিস ইয়াবা ও চাপাতীসহ সহ গ্রেফতার অতিবৃষ্টি ও নদীভাঙন মোকাবিলায় কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা কালীগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সাফল্য: ৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত,, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত,, পিরোলী খানকাহপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা মামলা মূলহোতা মকবুলসহ ২ আসামী গ্রেফতার উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ- সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন। রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

মতলব-গজারিয়া ঝুলন্ত সেতু প্রকল্প একনেকে অনুমোদন হওয়ায় মতলব উত্তরের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৮১ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা, চাঁদপুর জেলা স্টাফ রিপোর্টারঃ-প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় ৪১৭৪ কোটি ৬৭ লক্ষ ৯৬ হাজার টাকা ব্যয়ে দেশে প্রথমবারের মতো ক্যাবল স্ট্যাইড (ঝুলন্ত সেতু) প্রকল্প অনুমোদন হওয়ায় মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল, দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।

উক্ত একনেক সভায় মতলব-গজারিয়া সংযোগ সেতু বাস্তবায়নে বিশেষ অবদান রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এবং বাংলাদেশ সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ভিখারুদ্দৌলা চৌধুরী। বেলা ১২টায় মতলবের ঝুলন্ত সেতুর অনুমোদিত হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে মতলবের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

মতলবের যে স্থানে ব্রিজ হবে কালিপুর নামক স্থানে তাৎক্ষণিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনার প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের জন্য দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়াও উপজেলার সাদুল্যাপুর, ছেংগারচর, সুজাতপুর বাজার, আমিরাবাদ বাজার, জনতা বাজার, কালির বাজার, এখলাছপুর বাজার, মোহনপুর বাজার সহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া যায়।

মতলব উত্তরে সাদুল্যাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চুর নেতৃত্বে ইউনিয়ন পরিষদ থেকে আনন্দ মিছিল বের হয়ে পাঠান বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় ইউপি সদস্য মো. মনির হোসেন, মহিলা সদস্য আমেনা আক্তার রানু, লাকী আক্তার, তানভীর আহমেদ মামুন, মো. মহসিন, পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক, অভিভাবক সদস্য হুমায়ূন কবির বুলু, আওয়ামী লীগ নেতা আমান উল্যাহ প্রধান, হানিফ সিকদার, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম’সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব উত্তর উপজেলায় ব্রিজ সংলগ্ন কালিপুর বাজারে মেঘনা ধনাগোদা শেচ প্রকল্প পানি ফেডারশনের সভাপতি শাহীন চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খসরু ঢালীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব লায়ন আরিফ উল্যাহ সরকার, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সমাজসেবক ও রাজনীতিবিদ খোকন চৌধুরী, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ভুলন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাডভোকেট আখতারুজ্জামান, উপজেলা যুবলীগ নেতা শরিফ হোসেন, ইসলামাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জালাল ভূঁইয়া, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া।

পরে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ড.শামসুল আলমকে কৃতজ্ঞতা জানিয়ে কালিপুর এলাকার বিভিন্ন স্তরের লোকজন আনন্দ মিছিল বের করে। মিছিলের পর উপস্থিত জনতা ও এই এলাকা দিয়ে ট্রলারে নদী পারাপার হওয়া সকল পথচারীর মাঝে মিষ্টি বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com