1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মতলব উত্তরে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কামরুল হাসান ও জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১২:১৯|
সংবাদ শিরোনামঃ
গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি ৪০০ পিস ইয়াবা ও চাপাতীসহ সহ গ্রেফতার অতিবৃষ্টি ও নদীভাঙন মোকাবিলায় কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা কালীগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সাফল্য: ৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত,, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত,, পিরোলী খানকাহপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা মামলা মূলহোতা মকবুলসহ ২ আসামী গ্রেফতার উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ- সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন। রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

মতলব উত্তরে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কামরুল হাসান ও জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৫১৬ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানাঃ- মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপাথালিয়া অতুল বেপারী বাড়ি দুর্গাপূজা মন্ডপ ও দূর্গাপুর ধীরেন্দ্র মাস্টার বাড়ি দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান ও চাঁদপুর জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম। এসময় পূজার সার্বিক ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন এই দুই কর্মকর্তা। ২১ অক্টোবর শনিবার সন্ধ্যায় ডিসি ও এসপি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নইম পাটোয়ারী দুলাল, চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সভাস চন্দ্র রায়, সাধারণ সম্পাদক রোটারিয়ান তমাল ঘোষ, চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় ভুষন মজুমদার, মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার ঝন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বাড়ৈ, অতুল বেপারী বাড়ি দুর্গাপূজা মন্ডপ কমিটির সভাপতি প্রগতি মল্লিক, ধীরেন্দ্র মাস্টার বাড়ি দুর্গাপূজা মন্ডপ কমিটির সভাপতি পঙ্কজ সহ কর্মকর্তা ও হিন্দু সম্প্রদায়ের লোকজন। উপস্থাপনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামল চন্দ্র দাস।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, এই যে দূর্গাপূজা উৎসব এটি একটি সার্বজনীন উৎসব। বাংলাদেশ হচ্ছে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ এই অসাম্প্রদায়িক বাংলাদেশ হচ্ছে সেই বাংলাদেশ যেখানে মুসলিমরা নামাজ পড়বে, হিন্দুরা তাদের মন্দিরে পূজা করবে খৃস্টানরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে।

যার যার ধর্ম সে সে সর্বোচ্চ মাত্রায় পালন করবেন। কিন্তু কেউ কাউকে বাধা দিবেন না। কিন্তু এর মধ্যে আবার অনেক সময় সমস্যায় পড়ে যাই কিছু দুষ্টু লোকজন আমাদের ঝামেলায় ফেলে দেয়। তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। তাদেরকে রোধ করতে হবে এর জন্য আমরা ও আমাদের নেতৃবৃন্দ আছি আপনাদের সাথে।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, আমরা জেলা পুলিশের পক্ষ থেকে পূজায় সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছি। আমাদের যে কয়টি গুরুত্বপূর্ণ দায়িত্ব বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে দিয়ে থাকি তার মধ্যে দুর্গাপূজা একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট।

আমরা জেলা পুলিশের গত পরশুদিন ব্রিফিং অনুষ্ঠানটি করেছিলাম। সেখানে যারা সনাতন ধর্মীয় পুলিশ ছুটি চেয়েছে তাদের সবার ছুটি মঞ্জুর করেছি এবং সকল মুসলিম পুলিশ সদস্যদের ছুটি বাতিল করেছি। তারা কিন্তু এই ত্যাগ স্বীকারটি করেছেন পুরো জেলা সকলের নিরাপত্তা নিশ্চিত করতে। এবং আমরা এ বছর প্রতিটি মন্দিরে পুলিশ সদস্য মোতায়েন করেছি। পুরো জেলায় প্রতিটি মন্দিরে আমরা পুলিশ মোতায়েন করেছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com