1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মতলব উত্তরে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে নুরুল আমিন রুহুল এমপি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে যুবদল নেতা কাওসারকে কুপিয়ে হত্যা, পালানোর সময় ৯ জন গ্রেপ্তার চারঘাট ভূমি অফিসে ৭০ টাকার গরমিল, ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীতে রাস্তা দখল নিয়ে সংঘর্ষ, সংবাদকর্মীসহ আহত ৩ তেরখাদায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে চরলক্ষ্মীপুরে তরুণদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ আগৈলঝাড়ায় ওসির নাম ও সিল ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করলেন ওসি মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে ‘নিচিচা’, লিফলেট বিতরণে সচেতনতার বার্তা ডাসারে পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১ দুই যুগের অবহেলা কাটিয়ে প্রাণ ফিরছে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুরে গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করলেন প্রকৌশলী আলতাফ, সংবর্ধিত পাঁচ কৃতী শিক্ষার্থী

মতলব উত্তরে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে নুরুল আমিন রুহুল এমপি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৬০২ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা,চাঁপুর জেলা স্টাফ রিপোর্টার।শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।

সোমবার (২৩ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গজরা সার্বজনীন পূজা মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। মন্দির পরিদর্শনে গিয়ে স্থানীয় নেতা, মণ্ডপের পূজারী, ভক্ত ও পূণ্যর্থীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন ও পূজার আইন শৃংঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শহীদ উল্লাহ প্রধান, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ জহির, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ’সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

পূজামণ্ডপ পরিদর্শনকালে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার, দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করছে। আমরা আশা করি আগামীতে আপনাদের এই আনন্দ-উৎসবে আমরা আবারও যোগ দিতে পারব। আমার মায়ের মত সর্বদা আমি আপনাদের পাশে আছি থাকব। আপনাদের সেবা করেই বাকি জীবন কাটাতে চাই। আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে সহোযোগিতা করুন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com