1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ার-এর উদ্যোগে বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় আগুনে নিঃস্ব পরিবার, রক্ষা পেলেন নারী ও শিশুসহ চারজন গৌরনদীতে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত, হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযান, ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দেবীগঞ্জের পামুলীতে ১৬ মন্দিরে আবুল বাশার, ৫ লাখ টাকার সহায়তার ঘোষণা,, বরগুনায় ডিবি পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেরখাদা উপজেলায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর সীমান্তে অভিযান,বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডাসারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস পালিত

মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ার-এর উদ্যোগে বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নে আগামী রবিবার (৩১/০৫/২০২৬ ইং) একদিনব্যাপী বৃহৎ পরিসরের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই সঙ্গে অসহায়, গরিব, দুস্থ ও সুবিধাবঞ্চিত রোগীদের জন্য টানা ৩ দিন বিনামূল্যে ওষুধ বিতরণের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ার-এর উদ্যোগে আয়োজিত এই মানবিক চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হবে ঢাংগীর হাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ক্যাম্পের কার্যক্রম চলবে।

এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোঃ আবুল বাশার প্রধান। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে মোট ৯ জন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করবেন। এতে গাইনী ও প্রসূতি রোগ, হাড়-জোড় ও বাত ব্যথা, এবং সাধারণ মেডিসিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা প্রদান করা হবে।

আয়োজকরা জানিয়েছেন, এলাকাবাসীর স্বাস্থ্যসেবার কথা বিবেচনায় রেখে এটি শুধুমাত্র পামুলী ইউনিয়নের সাধারণ জনগণের জন্য বিশেষভাবে আয়োজন করা হয়েছে। এই মানবিক উদ্যোগ এলাকার অসহায় মানুষের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com