1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ভূ-মধ্যসাগরে নিহত ১১ জনের ৩ জনই মাদারীপুরের,স্বজনদের মধ্যে শোকের ছায়া - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:২০|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক মাদারীপু‌রে জমি সংক্রান্তের জেরে গণমাধ্যমকর্মী‌কে কু‌পিয়ে জখম”বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমে গতি আনতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা,

ভূ-মধ্যসাগরে নিহত ১১ জনের ৩ জনই মাদারীপুরের,স্বজনদের মধ্যে শোকের ছায়া

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ- ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী দুইটি নৌকা ডুবে ইতালির দক্ষিণ উপকূলে নিহত ১১ জনের মধ্যে ৩ জনই মাদারীপুর জেলার বাসিন্দা বলে জানা যায়, তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

এঘটনায় ২৬ শিশুসহ ৬৪ জন নিখোঁজ রয়েছে বলে জানা যায়। নিহতদের দেশে ফিরিয়ে আনার দাবী জানিয়েছে স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা যায় মাদারীপুরের শিবচর পৌরসভার খানকান্দি এলাকার ইউনুস হাওলাদারের ছেলে আলী হাওলাদার সম্প্রতি দুবাই হয়ে লিবিয়াতে পৌঁছায়।এরআগেও একবার সমুদ্র পথে ভূ-মধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ব্যর্থ হয়।

মঙ্গলবার লিবিয়া হয়ে ইতালী যাবার উদ্দেশ্যে ইঞ্জিনচালিত নৌকায় সাগর পাড়ি দিতে গেলে দূর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়। ওই ১১ জনের মধ্যে মাদারীপুর জেলার শিবচর উপজেলার আলী হাওলাদার, সাব্বির সহ তিনজন রয়েছে বলে জানিয়েন স্বজনরা

নিহত আলী হাওলাদারের স্ত্রী রোমেনা আক্তার জানান, দেশে থাকালীন সময়ে ইজিবাইক চালিয়ে সংসার চালাতো আলী। ভাগ্যের চাকা ঘুরাতে গিয়ে এভাবে মৃত্যু হবে মেনে নিতে পারছিনা। পরিবারে ৬ বছরের এক ছেলে ও এক বছরের এক মেয়ে রয়েছে। এখন সংসার চলবে কেমনে।

স্বজনরা আরো বলেন,আলী হাওলাদার ধার দেনা করে পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার আশায় প্রায় ১৫ লাখ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে ইতালী যাত্রা করে। কিন্তু আলীর মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com