1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিএনপি নেতার অবৈধ সংযোগে বিদ্যুতায়িত হয়ে আগৈলঝাড়ায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১০:০৪|
সংবাদ শিরোনামঃ
টরকী বন্দরে হতদরিদ্র মানুষের পাশে ফ্রেন্ডস ইউনিটি পাওয়ার—এক বেলা মেহমানদারিতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কে ৬ লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে ২৯ মসজিদে খতমে কোরআন মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ার-এর উদ্যোগে বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি বর্তমানে একটি দল দেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন স্বাধীনতার কথা শুনলেই গাত্রদহ শুরু হয় যায়”এমপি খোকন তালুকদার” গৌরনদীতে শহীদ বীর উত্তম জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত  বাবুগঞ্জ বাসীকে, কচি তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুমন সরদার রাজশাহীতে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার* ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক,,

বিএনপি নেতার অবৈধ সংযোগে বিদ্যুতায়িত হয়ে আগৈলঝাড়ায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৫২৮ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশাল জেলার আগৈলঝাড়ায় বিএনপি নেতার দোকানে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুতায়িত হয়ে এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। অসহায় ওই শিশু শ্রমিকের পরিবারকে আইনের আশ্রয় না নিতে ম্যানেজের চেস্টা অব্যাহত রয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের ফজলে খান এর ছেলেও বাগধা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন খান এর পয়সার হাট বন্দরে মাছের ভিটিতে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবহার করে আসছিলো। মঙ্গলবার দুপুরে ওই দোকানের কর্মচারী পূর্ব বাগধা গ্রামের ফারুক ধামার ছেলে শিশু পুত্র নুরুল হক ধামা (১৪) কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে বিএনপি নেতা তার স্ত্রীকে দিয়ে মৃত নুরুল হক ধামাকে নিয়ে কৌশলে পাশ্ববর্তি কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ শিশু নুরুল হকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার রাতে থানা পুলিশ, পল্লী বিদ্যুৎ, একজন চেয়ারম্যান ও স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে অসহায় নুরুল হকের লাশ পোষ্ট মর্টেম ছাড়া দাফনের চেস্টা চালালেও বুধবার সকালে ওই শিশুর লাশ ময়না তদন্তর জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com