1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাংলাদেশের অগ্রগতি কেউ থামাতে পারবে না: খায়রুজ্জামান লিটন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

বাংলাদেশের অগ্রগতি কেউ থামাতে পারবে না: খায়রুজ্জামান লিটন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৫৭ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কথা বলে, আওয়ামী লীগ, উন্নয়নের কথা বলে, কল্যানের কথা বলে, দেশ গড়ার কথা বলে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছেন উন্নয়ন। দেশের সর্বক্ষেত্রে আজ উন্নয়ন দৃশ্যমান। কেউ বাংলাদেশের অগ্রগতি থামাতে পারবে না।

বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর আয়োজিত অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশে অংশ নিয়ে এসব বলেন। আজ বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বর ও শালবাগান মোড়ে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

শান্তি সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, যেদিন থেকে বিএনপি-জামায়াত হরতাল-অবরোধ দিয়েছে, সেদিন থেকে আমরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়েছি। নির্বাচন পর্যন্ত আমরা রাজপথেই অবস্থান করবো। বিএনপি-জামায়াত তত্ত্বাবধায়ক সরকার ও শেখ হাসিনা সরকার পতনের যে দাবি করছে, তাদের সেই দাবি কখনো বাস্তবায়িত হবে না।
খায়রুজ্জামান লিটন বলেন, জনগণ বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধকে প্রত্যাখ্যান করেছে। দুর্বৃত্তরা রাজপথে আসার সাহস পাচ্ছে না। তবে কোথাও কোথাও চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। তাদেরকে যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে।

তিনি আরো বলেন, নির্বাচন হবে, জনগণ নির্বাচনে অংশ নিবে। বিএনপিকে অনেকবার নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানানো হয়েছে। তারা নির্বাচনে অংশ না নিলে আমাদের কিছু করার নাই। তাদের পায়ে ধরে নির্বাচনে অংশগ্রহণ করানো আমাদের ও নির্বাচন কমিশনের কাজ নয়।
এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, মহানগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি সহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com