1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল ২ আসনে রাশেদ খান মেননের মনোনয়ন ফরম সংগ্রহ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১২:২০|
সংবাদ শিরোনামঃ
গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি ৪০০ পিস ইয়াবা ও চাপাতীসহ সহ গ্রেফতার অতিবৃষ্টি ও নদীভাঙন মোকাবিলায় কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা কালীগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সাফল্য: ৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত,, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত,, পিরোলী খানকাহপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা মামলা মূলহোতা মকবুলসহ ২ আসামী গ্রেফতার উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ- সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন। রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

বরিশাল ২ আসনে রাশেদ খান মেননের মনোনয়ন ফরম সংগ্রহ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩০৮ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে এ পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ বিভিন্ন দলের ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের পক্ষে উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড ফাইজুল হক বালী ফারাহীন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সিমা রানী শীল, বিমল করাতী, চন্দন শীল সহ দলের নেতাকর্মী নিয়ে উজিরপুর উপজেলা নির্বাচন অফিসারের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এর পরে জাতীয় পার্টির রঞ্জিত কুমার বাড়ৈ, ও দুপুর তিনটায় সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়েছেন শেরে বাংলা একে ফজলুল হকের দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু, ২৮ তারিখ মঙ্গলবার দুপুরে কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতিকে ফরম সংগ্রহ করেন উপমহাদেশের অন্যতম সংগীত শিল্পী ও হারমনিয়াম এর জাদুকর ও উপস্থিত গানের জনক নকুল কুমার বিশ্বাস,

২৭ তারিখ সোমবার সকালে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দুইবারের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার ইউনুসের পক্ষে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেনসহ নেতৃবৃন্দ উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ওইদিন সকালে জাকের পার্টির গোলাপফুল প্রতীকের প্রার্থী স্বপন মৃধা (মাহামুদ) তার নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। দুপুরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম টুটুলের পক্ষে উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফাইয়াজুল বালী ফারাহিন ও সাধারণ সম্পাদক এবং উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সীমা রানী শীলের নেতৃত্বে নেতৃবৃন্দ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এদিকে উজিরপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সোমবার এ আসনে তৃণমূল বিএনপির সোনালী আশ প্রতীকের প্রার্থী শাহজাহান সিরাজ বরিশাল জেলা রির্টানিং অফিসারের কাছ থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com