1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল ২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন নকুল কুমার বিশ্বাস - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৩:২৬|
সংবাদ শিরোনামঃ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: বদলি বাতিলের দাবিতে উপজেলাবাসী,, ঢাকাস্থ নড়াইল জেলা সমিতি, -এর নতুন কার্যকরী পরিষদকে অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে কৃষক কার্ড নিয়ে যেতে পেরেছেন”এমপি খোকন তালুকদার রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ ব্ল্যাকমেইল ও যৌন নির্যাতনের প্রতিশোধে ভাইকে হত্যা; আদালতে বোনের স্বীকারোক্তি,, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটের মাঠে তরুণ সমাজসেবক বাহারুল চৌধুরী গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: অভিযুক্তের বিচার দাবিতে সংবাদ সম্মেলন গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি

বরিশাল ২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন নকুল কুমার বিশ্বাস

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৫৮ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে এ পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ বিভিন্ন দলের ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী উপ-মহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাস তার দলের নেতাকর্মী ও ভক্ত-অনুরাগীদের নিয়ে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রির্টানিং অফিসার ফারিহা তানজিনের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

পরে তিনি উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা গ্রহন করেন। এসময়ে উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আঃ রহিম সরদার ও সাধারন সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু, ১ নং নির্বাহী সদস্য কল্যান কুমার চন্দ, যুগ্ম সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব হাজারী, দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম, সহ আরো অনেকে।

এর আগে সোমবার সকালে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দুইবারের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার ইউনুসের পক্ষে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেনসহ নেতৃবৃন্দ উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ওইদিন সকালে জাকের পার্টির গোলাপফুল প্রতীকের প্রার্থী স্বপন মৃধা (মাহামুদ) তার নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। দুপুরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম টুটুলের পক্ষে উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফাইয়াজুল বালী ফারাহিন ও সাধারণ সম্পাদক এবং উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সীমা রানী শীলের নেতৃত্বে নেতৃবৃন্দ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এদিকে উজিরপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সোমবার এ আসনে তৃণমূল বিএনপির সোনালী আশ প্রতীকের প্রার্থী শাহজাহান সিরাজ বরিশাল জেলা রির্টানিং অফিসারের কাছ থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com