1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল-১ আসনে নজির সৃষ্টি করেছেন পুত্র মঈন আবদুল্লাহ ও আশিক আবদুল্লাহ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:২০|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে পুকুরে বিষ প্রয়োগ, লাখ টাকার মাছ নিধনের অভিযোগ,, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে পরিকল্পনা সভা। রামপাল সরকারি কলেজে এইস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া দেবীগঞ্জে বিএডিসি খামারে ধইঞ্চা চাষে সাফল্য, বদলে যাচ্ছে উত্তরবঙ্গের কৃষি চিত্র আইনশৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বরিশাল-১ আসনে নজির সৃষ্টি করেছেন পুত্র মঈন আবদুল্লাহ ও আশিক আবদুল্লাহ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৩ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,ষ্টাফ রিপোর্টারঃ-আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র নৌকার প্রচারণায় দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে অব্যাহত গণসংযোগে পথে প্রান্তরের ভোটারসহ সর্বসাধারণের মনে গণজোয়ারের নতুন মাত্রা এনেছে এমপি’র দুই পুত্র সেরনিয়াবাত মঈন উদ্দীন আবদুল্লাহ ও সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ।

বরিশাল জেলার গৌরনদী-আগৈলঝাড়া নিয়ে গঠিত বরিশাল-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতির পিতা বঙ্গবন্ধুর ভাগ্নে, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

প্রচারণার শুরু থেকেই আঞ্চলিক মহাসড়ক থেকে শুরু করে গ্রাম গঞ্জের হাট বাজার ও পাড়া মহল্লার সর্বত্রই আওয়ামী লীগ প্রার্থী আবুল হাসানাতে আবদুল্লাহ’র পোষ্টার ও ব্যানারে ছেয়ে গেছে। গণসংযোগ, হ্যান্ডবিল বিতরণ, পথসভা, উঠান বৈঠকের মাধ্যমে বিরামহীনভাবে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থণা করে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহর পুত্র মঈন আবদুল্লাহ ও আশিক আবদুল্লাহ। মঙ্গলবার দুপুরে নৌকার পক্ষে পয়সারহাট বন্দর, খান মার্কেট, বাসস্ট্যান্ডে ভোট চেয়ে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় কৃষকলীগের নেতা ও এফবিসিআই পরিচালক মন্ত্রী পুত্র সেরনিয়াবাত মঈন উদ্দীন আবদুল্লাহ ও বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। পরে নেতৃবৃন্দ বাকাল ইউনিয়নের বাকাল হাট, প্রত্যন্ত এলাকা আমবাড়ি, ফেনাবাড়ি ও কোদালধোয়া বাজার এলাকায় ব্যবসায়ি, পথচারীসহ সর্বস্তরের লোকজনের সাথে কুশল বিনিম করে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত , বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, যুগ্ম সম্পাদক মামুন রাসেল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com