1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল-০২ আসনে উজিরপুরে ৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

বরিশাল-০২ আসনে উজিরপুরে ৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৭০ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ- উজিরপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনের সংসদ সদস্য পদে ২৭ নভেম্বর সোমবার ৪ জন প্রার্থী তাদের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আঃ রশিদ জানিয়েছেন। সকালে আওয়ামীলীগের মনোনিত নৌকা মার্কার পার্থী বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস এর পক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন সহ নেতৃবৃন্দ মনোনয়ন পত্র গ্রহন করেন উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর নিকট থেকে।

এরপরে জাকের পার্টির গোলাপফুল প্রতীকের মনোনিত প্রার্থী মোঃ স্বপন মৃধা(মাহামুদ) তার কর্মী সমর্থন নিয়ে তার মনোনয়ন পত্র গ্রহন করেন। দুপুরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাতুরী মার্কার মনোনিত প্রার্থী জহিরুল ইসলাম টুটুলের পক্ষে উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফাইয়াজুল বালী ফারাহিন ও সাধারণ সম্পাদক সীমা রানী শীল এর নেতৃত্বে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। তবে তৃণমুল বিএনপি এর প্রার্থী শাহজাহান সিরাজ বরিশাল জেলা রির্টানিং অফিসারের কাছ থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জেলা নির্বাচন কর্মকর্তা সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com