1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল জেলার উজিরপুরে চাঁদা না দেয়ায় অতর্কিত হামলা,আহত-৫ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ডিবির অভিযানে ৪ হাজার ইয়াবাসহ দুই ভাই আটক বিএমপির প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্টে কোতয়ালী চ্যাম্পিয়ন সন্ধ্যার পর ভুতুড়ে অন্ধকার, বানারীপাড়া পৌরশহরে বাতি নিয়ে ক্ষোভ নাতির প্রথম জন্মদিনে মাদ্রাসায় মিলাদ ও দোয়া, ড. নাসির উদ্দিনের মাদ্রসায় ডিপফ্রিজ প্রদান ডেঙ্গুর প্রকোপ রোধে আগৈলঝাড়ায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম আগৈলঝাড়ায় ১০০ পিস ইয়াবাসহ অনলাইন পোর্টালের সাংবাদিক গ্রেপ্তার বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগ, আগৈলঝাড়ায় গ্রেপ্তার ৯ সংবাদ প্রকাশের পর সানজিদার বিরুদ্ধে প্রশাসনের তদন্ত কমিটি গঠন গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক কর্মী-স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩

বরিশাল জেলার উজিরপুরে চাঁদা না দেয়ায় অতর্কিত হামলা,আহত-৫

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৬২ বার পড়া হয়েছে

মোঃ কাওছার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলকে চাঁদা না দেয়ায় অতর্কিত হামলা আহত-৫। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। হামলার ঘটনায় বরিশাল জেলার উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানানো হয়েছে,২৯ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দত্তোসার গ্রামের সেনেরহাট বাজারে মোঃ আফজাল হোসেন বালীর কনফেকশনারীর দোকানের সামনে গজেন্দ্র গ্রামের মোঃ হোসেন মোল্লার ছেলে মোঃ শাকিল মোল্লা(৩৬), ধামুরা গ্রামের মোঃ আবুবক্কর সিদ্দিকের ছেলে মোঃ রাসেল সিকদার (৩২),দত্তসার গ্রামের মোঃ মুনসুর বেপারীর ছেলে মোঃ আলমগীর হোসেন বেপারী (৫০),দক্ষিণ ধামুরা গ্রামের মোঃ মন্তাজ উদ্দিনের ছেলে মোঃ পনির বালী(২৭), মোঃ শাহআলম সরদারের ছেলে মোঃ আরিফ সরদার(৩২), পূর্ব ধামুরা গ্রামের আঃ রউফ হাওলাদারের ছেলে মোঃ সুজন হাওলাদার (৪০),মৃত মানিক মীরের ছেলে মোঃ মেহেদী হাসান (২২)সহ অজ্ঞাত ৪/৫ জন মিলে কচুয়া গ্রামের মৃত মোঃ সাহেব আলী আকনের ছেলে মোঃ নাইম আকন(৩৬), বাবরখানা গ্রামের মোঃ জয়নাল সরদারের ছেলে মোঃ জুয়েল সরদার(৩৮), যুগিহাটি গ্রামের মকবুল হোসেন হাওলাদারের ছেলে মনির হাওলাদার(৪৮),শহিদুল ইসলাম তালুকদারের ছেলে সাইফুল ইসলাম তালুকদার(২২), শরীফ মোস্তফা জামানের ছেলে শরীফ মোস্তফা রুবায়েত(৩৬) এর উপর অতর্কিত হামলা চালায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে নাইম আকন জানান, ওই সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে স্থাপনা ও বালু ভরাটে চাঁদা দাবী করে। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেয়। তাদের ভয়ে মুখ খুলেছেনা সাধারন মানুষ। এমনকি তার প্রতিবেশী চাচা কবির হোসেনের পুকুরে বালু ভরাটের কার্যক্রম শুরু করলে ওই চাঁদাবাজ সন্ত্রাসীরা মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। হামলার ঘটনায় মোঃ নাইম আকন বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে বরিশাল জেলার উজিরপুর মডেল থানায় এজাহার দায়ের করেন। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com