1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল গৌরনদীতে রাতের আঁধারে সরকারি বই ভাঙারির দোকানে বিক্রির অভিযোগ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| ভোর ৫:২৩|
সংবাদ শিরোনামঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে

বরিশাল গৌরনদীতে রাতের আঁধারে সরকারি বই ভাঙারির দোকানে বিক্রির অভিযোগ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫২ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদীতে ২০২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির সরকারি পাঠ্যপুস্তক রাতের আঁধারে ভাঙারির দোকানে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়ক সংলগ্ন পৌর এলাকার সুন্দরদী মহল্লায় অবস্থিত সুইজ হাসপাতালের পাশে মামুন ভাঙারির দোকানে ভ্যানযোগে এসব বই বিক্রি করতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানটিতে পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির সরকারি পাঠ্যপুস্তক ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে সাংবাদিকরা ভাঙারির দোকান সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় দোকান কর্তৃপক্ষ দাবি করেন, “শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এসব বই বিক্রি করা হয়েছে, তাই আমরা কিনেছি।”

তবে সরকারি বিনামূল্যের পাঠ্যপুস্তক এভাবে বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, “২০২৫ সালের সরকারি পাঠ্যপুস্তক কেউ ভাঙারির দোকানে বিক্রি করে থাকলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সরকারি বই কীভাবে ও কার মাধ্যমে বাজারে এলো—তা তদন্তের মাধ্যমে উদঘাটনের দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com