1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল উজিরপুরে অবরোধের সমর্থনে একদল দুষ্কৃতীকারী ট্রাকে অগ্নিসংযোগ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৭:২৩|
সংবাদ শিরোনামঃ
বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় কালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত কালিয়ার অসুস্থ জামায়াত নেতা লিয়াকত আলী খান ঢাকায় চিকিৎসাধীন, স্ত্রীরও অস্ত্রোপচার সম্পন্ন গৌরনদীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ইউএনও সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা,,

বরিশাল উজিরপুরে অবরোধের সমর্থনে একদল দুষ্কৃতীকারী ট্রাকে অগ্নিসংযোগ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৫৬ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ-ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল ক্রসফায়ার নামক স্থানে ২৬ নভেম্বর রোববার ভোর ০৪ টার দিকে অবরোধের সমর্থনে একদল দুষ্কৃতীকারী গাছ ফেলে বেরিগেট সৃষ্টি করে সুপারি বোঝাই একটি মিনি ট্রাকে অগ্নিসংযোগ করে।

ট্রাক চালক কাওসার হোসেন খান জানান ,শনিবার রাতে বরিশালের মুলাদী উপজেলা থেকে সুপারি নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেই। পথিমধ্যে ভোর রাতে বামরাইল এলাকার সাবেক ইপি সদস্য ফরিদা ইয়াসমিনের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে ট্রাকটি থামায়। পরে ট্রাকের পেছনের দুই চাকায় ও ইঞ্জিনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, তাদের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত না করে নিশ্চিত হওয়া যাবে না।

উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ জানান, খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি ১০-১২ জন দুর্বৃত্ত রাস্তায় গাছ ফেলে এ ঘটনা ঘটায়। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com