1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কালকিনিতে গৃহবধূর গোসলের ভিডিও ধারন করে ব্ল্যাকমেইল”থানায় মামলা”অভিযুক্ত মানিক পলাতক কুয়াকাটার নৈসর্গিক সৌন্দর্যে গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে, সাংস্কৃতিক সন্ধ্যায় মিলনমেলা রাজশাহীর ১৮ নম্বর ওয়ার্ডে উন্নয়নের প্রত্যাশা নিয়ে কাউন্সিলর প্রার্থী প্রকৌশলী সোহেল শ্রমজীবী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হলেন মাদারীপুরের কালকিনির সন্তান পাপন মুন্সী উজিরপুরে যুবদল নেতা কাওসারকে কুপিয়ে হত্যা, পালানোর সময় ৯ জন গ্রেপ্তার চারঘাট ভূমি অফিসে ৭০ টাকার গরমিল, ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীতে রাস্তা দখল নিয়ে সংঘর্ষ, সংবাদকর্মীসহ আহত ৩ তেরখাদায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে চরলক্ষ্মীপুরে তরুণদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ আগৈলঝাড়ায় ওসির নাম ও সিল ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করলেন ওসি

বরিশালে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

পুলিশ ও জনগণের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়ে বরিশালে শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। জেলার সব থানার অংশগ্রহণে আয়োজিত এ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে।

সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স, বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বরিশাল জেলার পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে কাবাডি প্রতিযোগিতাকে ঘিরে পুলিশ সদস্য ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জেলার বিভিন্ন থানার দলগুলো এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

আয়োজকদের প্রত্যাশা, খেলাধুলার মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হবে। একই সঙ্গে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার মধ্য দিয়ে সুস্থ ও ইতিবাচক সামাজিক পরিবেশ গড়ে উঠবে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া সব দলের জন্য শুভকামনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com