1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালের গৌরনদী গাঁজা বিক্রেতার এক বছরের কারাদন্ড - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু রাজশাহী সীমান্তে বিজিবি’র সফল অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,, গৌরনদীতে সারের বাজারে অস্বচ্ছতার অভিযোগ, বিপাকে কৃষক জমকালো ম্যাজিক ফেস্টিভ্যালে বরিশালের গর্ব মহসিন সরদার জাদুশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি, পেলেন সম্মাননা। নড়াগাতীতে আল-খিদমাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনীকে নয়, স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি রাজশাহীতে গৌরনদীতে সাকুরা বাস-তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ, নারীর ডান পা খণ্ডিত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন, গৌরনদীতে খাল উদ্ধারে প্রশাসনের অভিযান, জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে আড়াই হাজার পরিবার মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী”মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী

বরিশালের গৌরনদী গাঁজা বিক্রেতার এক বছরের কারাদন্ড

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোটার, এ,এস,মামুন

বরিশালের গৌরনদীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বুধবার দুপুরে আব্দুল হান্নান মীর (৫৫) নামের এক গাঁজা বিক্রেতাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ’ টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত হান্নান মীর জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের মৃত তাহের আলী মীরের ছেলে।তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস গৌরনদী সার্কেলের এসআই হৃদয় হাওলাদার জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ইউএনও মো. আবু আবদুল্লাহ খান ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনের উপস্থিতিতে মাদক বিক্রেতা হান্নানের বাড়িতে অভিযান চালানো হয়।

এসময় বসতঘরের কলসের মধ্য থেকে ৭২ গ্রাম গাঁজাসহ হান্নানকে আটক করা হয়। দুপুরে আটককৃতকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ’ টাকা জরিমানা করা হয়।

এছাড়া উদ্ধারকৃত গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।

দন্ডপ্রাপ্তকে বিকেলে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com