1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বজ্রপাতরোধে গৌরনদীতে বিনামূল্যে তালচারা- কীটনাশক বিতরন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ভাউলাগঞ্জ হাটে ফের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও মানা হয়নি নির্দেশনা আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সাংবাদিককে বহিষ্কার করা হয়নি: সভাপতি উজিরপুর ছাড়ার ক্ষণে ফুলেল ভালোবাসায় সিক্ত এসিল্যান্ড মহেশ্বর মণ্ডল জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র প্রথম বৈঠক অনুষ্ঠিত মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুইশত নব্বাই পিস ইয়াবাসহ গ্রেফতার-২ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান,দেশে আসলেই গ্রেফতার, মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উজিরপুরে ৭ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

বজ্রপাতরোধে গৌরনদীতে বিনামূল্যে তালচারা- কীটনাশক বিতরন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৪৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ-বরিশালের গৌরনদী উপজেলা কৃষি উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ২০২৪/২০২৫ অর্থ বছরে খরিপ/ ২০২৪-২০২৫ মৌসুমের প্রনোদোনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে তালচারা, আমচারা, সবজী বীজ, কীটনাশক-সার বিতরন উপলক্ষে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এ উপলক্ষে কৃষক সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. সেকেন্দার শেখ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি।

বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা কৃষি সম্প্রসারেন কর্মকর্তা শারমিন আক্তার, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির।

এ ছাড়া সহকারী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এক হাজার কৃষকদের মাঝে আমন বীজ, একশ কৃষককের মাঝে সবজী বীজ, ৫শ কৃষক ও সুবিধাভোগী কৃষকদের মাঝে আম, তাল চারা বিতরন করা হয়।

উদ্ধেধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও রিফাত আরা মৌরি বলেন, বর্ষা মৌসুমে বেশী বেশী বৃক্ষরোপন ও গাছের চারা রোপন করে সবুজ বিপ্লবের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। চারা শুধু লাগালেই হবে না, গুরুত্বসহকারে তা পরিচর্চা করতে হবে। নিম গাছ বহু ধরনের রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে। সবাইকে ফলজ-বনজ ও ঔষধি বনায়নে মনোযোগী হওয়ার আহবান জানান। এছাড়া বজ্রপাত প্রতিরোধে বেশী বেশী তাল গাছ লাগানোর আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com