1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আগৈলঝাড়ায় পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ১১:৩৯|
সংবাদ শিরোনামঃ
গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি ৪০০ পিস ইয়াবা ও চাপাতীসহ সহ গ্রেফতার অতিবৃষ্টি ও নদীভাঙন মোকাবিলায় কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা কালীগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সাফল্য: ৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত,, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত,, পিরোলী খানকাহপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা মামলা মূলহোতা মকবুলসহ ২ আসামী গ্রেফতার উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ- সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন। রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আগৈলঝাড়ায় পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯৫ বার পড়া হয়েছে

আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় আগৈলঝাড়া আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন আয়োজনে এশিয়ার প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এর সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্নাঢ্য র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে শনিবার সকাল এগারোটায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।

দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী থাকায় ওই দিন র‌্যালী অনুষ্ঠিত হয়নি, তবে প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও ধীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোরাজাত অনুষ্ঠিত হয়।

বক্তারা তাদের বক্তব্যে জাতির পিতার জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের ৭৮তম অধিবেশনে বিশে^র দ্বিতীয় মর্যাদাপূর্ণ প্রধানমন্ত্রী আসন অলংকৃত করায় অভিনন্দন জ্ঞাপন করেন। এসময় জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পুরস্কার গ্রহন, তাঁর সততা,
সুনাম ও দক্ষতায় বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নসহ বাঙালী জাতিকে বহিঃর্বিশে নতুন রুপে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে পরিচিতি করা শেখ হাসিনার বিকল্প নেতা বাংলাদেশে নেই উল্লেখ করে আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগনসহ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকসহ তৃণমুল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com