1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
প্রকাশিত সংবাদের প্রতিবাদে পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দুই পুলিশ সদস্য ও বিএনপি নেতার প্রাণহানির ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার, যৌথ অভিযান এসআরবি-৮-এর ক্রিপ্টোকারেন্সি প্রতারণা, মাদক ও গোডাউন চুরির ঘটনায় ঢাকার ডিবির অভিযানে গ্রেপ্তার ১২ তেরখাদায় মাফিয়াদের রাজত্ব চলতে দেওয়া হবে না, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি হেলাল ৬ বছর ধরে তালাবদ্ধ বীরজোয়ান উপস্বাস্থ্য কেন্দ্র, চিকিৎসাসেবা না পেয়ে দুর্ভোগে পাঁড়ইল ইউনিয়নবাসী দেবীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, আলোচনা সভায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বরিশাল আদালত চত্বরে মামলার বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ বাকেরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ৩ উজিরপুরে শিক্ষক নেতা মোবারেক হোসেনের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত বার্থী ইউনিয়নে নির্বাচনী আলোচনায় শরীফ সাহাবুব হাসান, সামনে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ডাসারে ইউপি নির্বাচনে প্রার্থিতা ঘোষণা: দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে আফজাল হোসেনের শোডাউন ও গণসংযোগ

প্রকাশিত সংবাদের প্রতিবাদে পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

আশরাফুজ্জামান অপু, স্টাফ রিপোর্টারঃ- কয়েকটি অনলাইন ও প্রিন্ট পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে শনিবার (১৯ অক্টোবর) দুপুরে পাকুন্দিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন। সম্মেলনে লিখিত বক্তব্যে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে তিনি বলেন, সংবাদটি পাকুন্দিয়া বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক ও সামাজিক ভাবে সম্মান হানি করার উদ্দেশ্যে করা হয়েছে।

লিখিত বক্তব্যে এসএএম মিনহাজ উদ্দিন আরও বলেন, গত ১৩ ও ১৪ অক্টোবর কয়েকটি অনলাইন ও প্রিন্ট পত্রিকায় ‘কিশোরগঞ্জে বিএনপির মামলায়, দলীয় লোকজন আসামী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদের এক জায়গায় বলা হয়েছে সুখিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী শরীফকে এ মামলায় আসামী করা হয়েছে।

তাহা আদৌ সত্য নয়। কারণ শরীফ কোন সময়ই বিএনপি বা এর অঙ্গসংগঠনের কর্মী, সমর্থক বা সদস্য ছিলেন না। শরীফ ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নিজেকে যুবদল কর্মী হিসেবে দাবী করছেন। পরিকল্পিত ভাবে একটি কুচক্রী মহল আমাকে ও আমার দলকে হেয় প্রতিপন্ন করার জন্য সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করিয়েছে।

এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, শরীফ বিএনপি বা এর অঙ্গসংগঠনের কেউ নন। ৫ আগষ্টের আগে যারা আওয়ামীলীগের পক্ষ হয়ে বিএনপির ওপর হামলা চালিয়েছে, তাদের মধ্যে অনেকেই এখন বিএনপির পরিচয় দিচ্ছে। শরীফও তাদের মধ্যে একজন।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মাসুদ, আবদুস ছাত্তার, হাবিবুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক লিমন মিয়া, উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মোস্তুফা কামাল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তুফা কামাল জুয়েল, উপজেলা শ্রমিকদলের সভাপতি মাসুদ মিয়া, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, সুখিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আলম, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফেরদৌস সহ অর্ধশত নেতাকর্মী।

উল্লেখ্য যে, গত ২০ জুলাই পাকুন্দিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে আওয়ামীলীগের নেতাকর্মীদের হামলা, গুলি ও ককটেল নিক্ষেপের ঘটনায় ১৩ সেপ্টেম্বর পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন উপজেলা তাঁতীদলের সভাপতি মোস্তফা কামাল। ওই মামলায় শরীফকে ৬৩ নম্বর আসামী করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com