1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পুলিশ সুপার হলেন মতলব উত্তরের দুই কৃতিসন্তান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৪:০৭|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক মাদারীপু‌রে জমি সংক্রান্তের জেরে গণমাধ্যমকর্মী‌কে কু‌পিয়ে জখম”বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমে গতি আনতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা,

পুলিশ সুপার হলেন মতলব উত্তরের দুই কৃতিসন্তান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৪১৪ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা, স্টাফ রিপোর্টারঃ-পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন মতলব উত্তর উপজেলার দুই কৃতিসন্তান। পদোন্নতিপ্রাপ্তরা হলেন- ঢাকা ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহেন শাহ ও অতিরিক্ত পুলিশ সুপার (পিবিআই) মো. আবু ইউসুফ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শাহেন শাহ উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের বেগমপুর গ্রামের কৃতিসন্তান ও মো. আবু ইউসুফ ফরাজীকান্দি গ্রামের কৃতিসন্তান। তাদের পদোন্নতির খবরে মতলব উত্তর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার (গ্রেড-৫) হলেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৭৭ কর্মকর্তা। এরমধ্যে ২৭ কর্মকর্তাকে স্বাভাবিক পদোন্নতি ও ১৫০ কর্মকর্তাকে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com