1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পারিবারিক কলহের জেরে আগৈলঝাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা, মূল পরিকল্পনাকারী সুমন শিকদারকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮ বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভাঙার অভিযোগ, প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নতুন করে জীবন সাজানোর স্বপ্ন বুনছেন অনিকের পরিবার শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে রামপালে ছাত্রদল নেতা শোভনের উদ্যোগে সামাজিক সচেতনতামূলক নাটক ‘ন্যায় বিচার’ দাবদাহে তৃষ্ণার্তদের স্বস্তি, ইক্ষু শরবতে সেবা ও স্বাবলম্বিতার উদ্যোগ গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন, নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান আগৈলঝাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার -জহির উদ্দিন স্বপন স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, সুস্থতার আশায় প্রার্থনায় স্বজনরা

পারিবারিক কলহের জেরে আগৈলঝাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

 

মো: আশরাফ আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কাকলী আক্তার (১৩) ছোট বাশাইল গ্রামের কালাম মোল্লার মেয়ে এবং বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে ও থানা পুলিশ জানায়, ঘটনার সময় কাকলী নিজ বাড়ির একটি কক্ষে একা ছিল। পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের একপর্যায়ে সে বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুবল কৃষ্ণ কুন্ডু পরীক্ষা-নিরীক্ষা শেষে কাকলীকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ঘটনায় নিহত ছাত্রীর পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা কাকলীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com