1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পঞ্চগড়-নির্বাচনী আসন -২ বোদা-দেবীগঞ্জ বাসীর ফরহাদ হোসেন আজাদ এর প্রচারনার বার্তা,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে রামপালে সংবাদ সম্মেলন গৌরনদীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত ডাসারে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭ রাজশাহী ব্যাটালিয়ন (১) সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ‎মাদক কারবারের অভিযোগ, কোটি টাকার সম্পদের মালিক—উৎস নিয়ে প্রশ্ন ‎

পঞ্চগড়-নির্বাচনী আসন -২ বোদা-দেবীগঞ্জ বাসীর ফরহাদ হোসেন আজাদ এর প্রচারনার বার্তা,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৪১০ বার পড়া হয়েছে

মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

আমি আপনাদের ভাই/সন্তান ফরহাদ হোসেন আজাদ। পঞ্চগড়–২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণা। এই যাত্রার প্রথম দিনটি আমি ইচ্ছাকৃতভাবেই শুরু করেছি আমার শিকড় থেকে—আমার জন্মস্থান পাঁচপীর ইউনিয়ন থেকে।

এটি শুধু একটি প্রচারণার সূচনা নয়; এটি আমার জীবনের আবেগ, কৃতজ্ঞতা আর দায়বদ্ধতার প্রকাশ। যে মাটিতে আমার প্রথম পদচারণা, যে মানুষগুলোর আদর–শাসন–ভালোবাসায় আমি বড় হয়েছি, যাদের সঙ্গে আমার আত্মার অটুট বন্ধন।আজ সেই মানুষগুলোর দোয়া ও ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যাওয়ার সাহস পেয়েছি।

পাঁচপীরের প্রতিটি মুখ, প্রতিটি হাতের স্পর্শ আমাকে মনে করিয়ে দেয়—রাজনীতি আমার কাছে ক্ষমতার প্রতিযোগিতা নয়; এটি মানুষের পাশে থাকার অঙ্গীকার। সুখ–দুঃখে, হাসি–কান্নায়, বিপদ–সংকটে যাদের সঙ্গে পথ চলেছি, তাদের বিশ্বাসই আমার শক্তি, তাদের দোয়া আশীর্বাদই আমার পাথেয়।

আজকের এই সূচনা দিনে আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার পরিবার, এলাকার সকল মুরুব্বি, ভাই–বোন, তরুণ–যুবক, মা–বোনদের প্রতি। আপনাদের ভালোবাসা আমাকে দায়িত্বশীল করে, আপনাদের প্রত্যাশা আমাকে সৎ ও নির্ভীক থাকতে অনুপ্রাণিত করে।

ইনশাআল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা সঙ্গে নিয়েই আমি পঞ্চগড়–২ (বোদা-দেবীগঞ্জ) আসনের প্রতিটি মানুষের অধিকার, মর্যাদা ও উন্নয়নের জন্য কাজ করে যাব। এই পথচলায় পাশে থাকুন—দোয়া, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com