1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামালের যোগদানের সংবাদে ফুঁসে উঠেছে শিক্ষক-শিক্ষার্থী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কুয়াকাটার মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা, বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের বর্ষপূর্তি উদযাপন গৌরনদীতে ৯০ বছরের বিধবা কুলসুম বেগমের দুর্দশার খবর পেয়ে সন্ধ্যার পর ছুটে গেল উপজেলা প্রশাসন অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকর সংসদে রূপ দিতে হবে : জহির উদ্দিন স্বপন  ​মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: ২ হাজার ট্যাপেন্টাডলসহ বিপুল মাদক জব্দ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: উদ্ধার আইফোন, তদন্তে বেরিয়ে এসেছে হত্যাকাণ্ডের বিবরণ উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য ও প্রানী সম্পদ সচিবের মতবিনিময় দেবীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল, বিতরণ, নিরাপত্তায় সিসিটিভি স্থাপনের ওপর গুরুত্ব রাজশাহী সীমান্তে বিজিবি পৃথক স্থানে অভিযান,বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ রাজশাহীতে শিশুকে ধ’র্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামালের যোগদানের সংবাদে ফুঁসে উঠেছে শিক্ষক-শিক্ষার্থী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩৫১ বার পড়া হয়েছে

বানারীপাড়া প্রতিনিধিঃ-বরিশালের বানারীপাড়ায় দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেনের পুনরায় যোগদানের খবরে আতঙ্কিত স্কুলের শিক্ষকরা।আবারো বিক্ষোভে  ফুঁসে উঠেছে  বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষক ও এলাকাবাসী । উপজেলার পৌর শহরের ২ নং ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে একটি প্রাচীন মাধ্যমিক বিদ্যালয়। ১৮ই মে সকালে স্কুল চলাকালীন সময়ে গিয়ে দেখা যায় স্থানীয়দের অনেক ভিড়। জানা যায় স্কুলের সাবেক বিতর্কিত  প্রধান শিক্ষক জামাল হোসেন পিছনে দরজা দিয়ে প্রধান শিক্ষকের চেয়ারে বসার পাঁয়তারা চালাচ্ছে।

এলাকাবাসী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, জামাল হোসেন বিদ্যালয় চাকরি করা কালীন  অত্র বিদ্যালয়ের  শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সর্বদা খারাপ আচরণ করাসহ একজন স্বেচ্ছাচারী প্রধান শিক্ষক ছিলেন।তিনি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মকর্তা আব্দুল হাইকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করাসহ নানান হুমকি দিতেন। সাবেক প্রধান শিক্ষক জামাল হোসেনের এমন চাপ সহ্য করতে না পেরে তিনি স্টোক করে মারা যান। উক্ত ঘটনায় মৃত আব্দুল হাইয়ের মেয়ে তার বাবার মৃত্যু জন্য প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক জামাল হোসেনকে দায়ি করেন।এ সময় মেয়ে তার বাবার হত্যার বিচার চেয়ে সহপাঠীদের নিয়ে বিক্ষোভ করেছিল। ওই বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, তার বিদ্যালয়ের নির্ধারিত পোশাক ভিজা থাকার কারণে সাধারণ পোশাক পরিধান করে স্কুলে আসায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সামনে মেয়ে শিক্ষার্থীর পোশাক খুলে মেঝে মোছার কথা বলে লাঞ্ছনা করে। এছাড়াও তার বিরুদ্ধে ছাত্রীদের শরীরে হাত দেয়ার অভিযোগ রয়েছে। একই বিদ্যালয়ের শিক্ষকরা জামাল হোসেনের বিরুদ্ধে  স্বেচ্ছাচারীতা, স্কুলের টিভিসহ সরকার প্রদত্ত সামগ্রী নিজের ইচ্ছামতো ব্যবহার, অন্য শিক্ষকদের ব্যবহার করতে না দেয়া, শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে কক্ষ থেকে তাদের বের করে দেয়াসহ নানা অভিযোগ তোলেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরো জানান,সাবেক প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন যদি পুনরায় বিদ্যালয়ে ফিরে আসে তাহলে তারা ক্লাস বর্জন করে স্কুলে আসা বন্ধ করে দিবে। উল্লেখ্য গত বছরের ৩ সেপ্টেম্বর বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর পদত্যাগ পত্র দাখিল করেন। পদত্যাগ পত্র দাখিলের ১১ দিন পরে গত বছর ১৪ই সেপ্টেম্বর তার কাছ থেকে জোর করে পদত্যাগ পত্র নেওয়া হয়েছে মর্মে উল্লেখ করে বানারীপাড়া থানায় একটি জিডি করেন যার জিডি নাম্বার ৫০৯। উক্ত জিডির প্রেক্ষিতে গত বছরের ১লা অক্টোবর বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা সুমি বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। দীর্ঘ তদন্তের পরে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তফা চলতি মাসের ৬ তারিখে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত প্রতিবেদনে জোর করে পদত্যাগ পত্র নেওয়ার বিষয়টি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। আদালতের বিচারক রেনেসা খান উক্ত তদন্ত প্রতিবেদন প্রাপ্ত হয়ে চলতি মাসের ৯ ফেব্রুয়ারি মোঃ জামাল হোসেনের জিডি খারিজ করে দিয়েছেন। এতে করে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে প্রমাণিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com