1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াগাতীর কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতিকে সংবর্ধনা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের অন্যতম দাতা এস জি মূর্তজার ইন্তেকাল বরিশালে স্ত্রী হাতে স্বামী খুন, পলাতক স্ত্রীকে খুঁজছে পুলিশ মাদক-সন্ত্রাস থেকে যুবসমাজকে দূরে রাখতে গৌরনদীতে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ মৃতপ্রায় টরকী-বাশাইল খালে প্রাণ ফেরানোর উদ্যোগ, আশায় কৃষক-জেলেরা অরক্ষিত চেংঙ্গটিয়া গ্রামে বাড়ছে অপরাধ, পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কাউখালীতে ভুয়া পুলিশ পরিচয়ের অভিযোগে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ গৌরনদীতে মালবাহী ট্রলি উল্টে খাদে, হেলপার নিহত কোতোয়ালি মডেল থানায় বিএমপি কমিশনারের বার্ষিক পরিদর্শন

নড়াগাতীর কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতিকে সংবর্ধনা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক ম্যানেজিং কমিটির নবনিযুক্ত সভাপতি মোঃ মোশারফ হোসেনকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন বিদ্যালয়ের অভিভাবক ও এলাকার সুধীজন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে নতুন সভাপতির নেতৃত্বে কার্যকর উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অ্যাডহক ম্যানেজিং কমিটির নবনিযুক্ত সভাপতি মোঃ মোশারফ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণপতি মজুমদার, কলাবাড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াচুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা লিয়াকত হোসেন সানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহান কাজী, ছাত্রদলের সভাপতি এস এম আলিফ, হাসমত তালুকদার, জামাল মুন্সি, আমান উল্লাহ, হুমায়ূন কবির, শেখ সাদী, শেখ রাসেল (আখের)সহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার সুধীজন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত সভাপতি মোঃ মোশারফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

বক্তারা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নবনিযুক্ত সভাপতি সকলকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে নবনিযুক্ত সভাপতি মোঃ মোশারফ হোসেন বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি শিক্ষার পরিবেশ উন্নত করা এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com