1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে প্রবাসী যুবকের অর্থে তৈরী হচ্ছে সড়ক কমবে ৫’শ পরিবারের ভোগান্তি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কালিয়ার নড়াগাতী থানায় নতুন ওসি মোঃ হোসেন আলীর যোগদান জামায়াতে ইসলামী সংস্কারকে সামনে নিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে”এমপি খোকন তালুকদার” আগৈলঝাড়ার রাজিহারে ৪ ও ৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সেতুর উদ্বোধন শেবাচিমকে ২ হাজার শয্যায় উন্নীত করার পরিকল্পনা পাথরঘাটা থানা ও বরগুনা সদর কোর্ট বার্ষিক পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি মাদক-ইভটিজিং-সাইবার অপরাধ রুখতে পাথরঘাটায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মতবিনিময় বার্থী ইউপি নির্বাচনে কাফীর সমর্থনে গণসংযোগের ঝড় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় সরব বার্থী উজিরপুরে বাবার পরকীয়ার অভিযোগে বিধবার ওপর ছেলের হামলা গ্রামীন চক্ষু চিকিৎসা কেন্দ্রে পল্লী চিকিৎসক ও ফার্মাসিস্টদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত আগৈলঝাড়ায় ফের ‘শয়তানের নিঃশ্বাসের’ আতঙ্ক, নারীর স্বর্ণ-টাকা লুট

নড়াইলে প্রবাসী যুবকের অর্থে তৈরী হচ্ছে সড়ক কমবে ৫’শ পরিবারের ভোগান্তি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৫১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ-নড়াইলের কালিয়া উপজেলা সালামাবাদ ইউনিয়নের হাড়িডাঙ্গা গ্রাম, গ্রামের উত্তর পাড়ার কাঁচা সড়ক চলাচলের অনুপযোগী প্রায় ৩০ বছর। বর্ষা এলে যেন ভোগান্তির শেষ নেই। ভুক্তভোগী গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি ছিল হাড়িডাঙ্গা মাদ্রাসা থেকে লস্কার পাড়া পর্যন্ত ৫‘শ মিটার সড়ক নির্মাণের। কিন্তু সরকারের বিভিন্ন দফতরে বারবার ধর্ণা দিয়েও কোনো কাজ হয়নি।

শুধু প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ ছিলো। প্রতিবেশীর কষ্ট লাঘব করতে এগিয়ে এসেছেন হাড়িডাঙ্গা গ্রামের নাসির লস্করের ছেলে লিবিয়া প্রবাসী যুবক রানা লস্কর(৩২)। নিজের অর্থে উদ্যোগ নেনকাদামাটির সড়কটি উন্নয়নের। সড়কের প্রায় ৫’শ মিটার দৈর্ঘ ও ১২ ফুট প্রশস্ত কাদামাটির উপরে ইটের সলিং এবং তারপর ঢালাই এর জন্য কাজ করা হচ্ছে।

গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সড়ক নির্মানের কাজ। এখানে প্রতিদিন প্রায় ২০ জন শ্রমিক কাজ করছে। তারা আশা করছে আগামী ১৫ দিনের মধ্যে সড়কটি নির্মাণ কাজ শেষ হবে। ওই এলাকার বাসিন্দা বাবু থান্ডার (৬৫), জাকির মোল্য (৬০), রনি থান্ডার (৩০) সহ অনেকেই জানালেন, বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাচল করতে তাদের খুবই কষ্ট হতো। ছেলে মেয়েদের স্কুল-কলেজ, মাদ্রাসায় যেতে অসুবিধা হতো। সবার কষ্টের কথা চিন্তা করে এলাকার কৃতি সন্তান রানা লস্কার সড়কটি নির্মাণ করে দিচ্ছে।

এতে তারা খুবিই খুশি। সালামাবাদ ইউনিয়নের চেয়ারমান মোল্যা মাহাবুর রহমান মাহী বলেন, ইউনিয়ন পরিষদে এ ধরনের সড়ক নির্মাণের বরাদ্দ আসে না। তবে সড়কটি এলজিইডি তে অর্ন্তভূক্ত করা হয়েছে। বরাদ্দ পেলে এটি নির্মাণ করা হবে। তবে প্রবাসী রানা এলাকার স্বার্থে নিজের অর্থে সড়কের কিছু অংশ নির্মাণ করায় তাকে সাধুবাদ জানাই। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম মিয়াজী বলেন, ব্যক্তির অর্থায়নে সড়ক নির্মানের তথ্য আমার কাছে নেই। এমনকি ওই রাস্তা নির্মানের জন্য আমাদের কাছে কোন আবেদনও আসেনি। তিনি সরকারি সহযোগীতা নিতে পারতেন। তারপরও তিনি এলাকাবাসীর কথা ভেবেছেন- এ মহান উদ্যোগকে স্বাগত জানাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com