1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে নড়াগাতী নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি….তথ্যমন্ত্রী জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়ে আবারও গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ আমীর খসরু পুরস্কারে সম্মানিত গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম কেন্দ্রীয় নির্দেশনায় ১৪৩ জনের নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা। বিপিপিএর ছাড় ও মূল্যায়ন কমিটির সুপারিশ; প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন সড়কে ঝরল সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক। গৌরনদীতে স্বর্গীয় মানিক সাহার ৮৭তম জন্মজয়ন্তী উদযাপন আলোচনা সভা, কেককাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও গুণীজন সম্মাননা ভুয়া কবিরাজির প্রতারণার তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

নড়াইলে নড়াগাতী নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

মোঃ বাবলু মল্লিক, নিজস্ব প্রতিনিধিঃ- নড়াইলের কালিয়ায় উপজেলার নড়াগাতী নাশকতা মামলায় ধনঞ্জয় দাস মিন্টু (৪০) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে নড়াগাতী থানায় বড়দিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। নড়াগাতী থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) নয়ন বিশ্বাসের নেতৃত্বে একটি দল বিস্ফোরক মামলায় সন্দেহভাজন আসামি হিসাবে ধনঞ্জয়কে গ্রেফতার করেন।

ধনঞ্জয় দাস মিন্টু কালিয়া উপজেলার চোরখালী গ্রামের শ্যামল দাসের ছেলে। তিনি খাশিয়াল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, চলতি বছরের ২৬ আগস্ট রাতে নড়াগাতী থানায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক (মুক্তি) ও সাবেক কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীমুর রহমানসহ ৯৮ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন নড়াগাতী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশ্বাস নওশের আলী। এ মামলায় আরও অজ্ঞাত ৫০ থেকে জনকে আসামি করা হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম সময় সংবাদকে বলেন, এ বছরের ২৬ আগস্ট থানায় দায়ের করা মামলায় ধনঞ্জয় দাস মিন্টুকে সন্দিগ্ধ আসামি হিসাবে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com