1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে অগ্নিকান্ডে ৬ টি দোকান পুড়ে ছাই - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৩:৫০|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত

নড়াইলে অগ্নিকান্ডে ৬ টি দোকান পুড়ে ছাই

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৩৬ বার পড়া হয়েছে

কৃপা বিশ্বাস, নড়াইল প্রতিনিধিঃ- নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিংঙ্গিয়া বাজারে ( ২৭ফেব্রুয়ারী) মঙ্গলবার দিবাগত রাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো বাজারের মুদি দোকানদার আশরাফুল মোল্যা, কাচামাল ব্যাবসায়ী রিশান মোল্যা, চা দোকানি ওহিদুল ইসলাম,সেলুন মালিক রতন কুমার শীল,মুদি দোকানি মিন্টু বিশ্বাস,ঔষধ ব্যবসায়ী মুকুল মোল্যা।

ক্ষতিগ্রস্ত দোকানিরা জানান, মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে সিংঙ্গিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই মার্কেটের ৬ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তারা জানান। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সেটি এখনও কেউ নিশ্চিত করতে পারি নি।

ক্ষতি গ্রস্থ আশরাফুল মোল কান্না জড়িত কন্ঠে বলেন, ভয়াবহ অগ্নি কান্ডে আমার দোকানের নগত অর্থ সহ মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সিংঙ্গিয়া বাজার কমিটির সাধারন সম্পাদক ইবাদুত বলেন, অগ্নিকান্ডে আশরাফুলের ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। অপরদিকে রিশান মোল্যার ৫০ হাজার, মিন্টু বিশ্বাসের ২ লাখ, রতন কুমার শীলের ২ লাখ, ওহিদুলের ১ লাখ, মুকুল বিশ্বাসের ২ লাখ ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com