1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলের ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোর স্থাপনে দুদকের আর্থিক অনুদান প্রদান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১১:১৩|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক (হ্যাপি)-এর জন্মদিন পালিত,, তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন

নড়াইলের ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোর স্থাপনে দুদকের আর্থিক অনুদান প্রদান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

মোঃ উজ্জল শেখ বিশেষ প্রতিনিধিঃ- শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষাবোধ তৈরির লক্ষ্যে নড়াইলের বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানে বিক্রেতা বিহীন দোকান ‘ সততা স্টোর’ স্থাপনের লক্ষ্যে আর্থিক অনুদান দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। নড়াইল জেলার ৩টি উপজেলার ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে ৭লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
এছাড়া তিনটি উজেলায় ছয়জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) বেলা ১১টার দিকে দূর্নীতি দমন কমিশন সমন্বিত আঞ্চলিক কার্যালয় যশোরের সহযোগিতায় নড়াইল সদর উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও সততা ষ্টোরের অনুকুলে বরাদ্ধকৃত অর্থ বিতরণ করা হয়।

নড়াইল জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের র্সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.আরাফাত হোসেনের সভাপতিত্বে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দুর্নীতি দমন কমিশন সমন্বিত আঞ্চলিক কার্যালয় যশোরের সহকারি পরিচালক মো.মোশারফ হোসেন, মো.জালাল উদ্দিন, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.মনিরুজ্জামান মল্লিক, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হায়দার আলী, রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে নড়াইল সদর উপজেলার ২জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি,শিক্ষা উপকরণ এবং ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোর স্থাপনের জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে দেয়া হয়। এর আগে লোহাগড়া ও
কালিয়া উপজেলায় আরো ২০টি করে মোট ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিটি উপজেলায় দু’জন করে শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়েল প্রধান শিক্ষক, সরকারি কর্মকর্তা, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com