1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলের সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, চালিতাতলা’র ম্যানেজিং কমিটি গঠন আজিজুর রহমান ভূঁইয়া পুণরায় সভাপতি নির্বাচিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১২:৫৬|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন, তারেক রহমান। গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি ৪০০ পিস ইয়াবা ও চাপাতীসহ সহ গ্রেফতার অতিবৃষ্টি ও নদীভাঙন মোকাবিলায় কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা কালীগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সাফল্য: ৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত,, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত,, পিরোলী খানকাহপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা মামলা মূলহোতা মকবুলসহ ২ আসামী গ্রেফতার উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ- সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন।

নড়াইলের সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, চালিতাতলা’র ম্যানেজিং কমিটি গঠন আজিজুর রহমান ভূঁইয়া পুণরায় সভাপতি নির্বাচিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৫৮ বার পড়া হয়েছে

মোঃ উজ্জ্বল শেখ নড়াই প্রতিনিধিঃ- নড়াইল সদর উপজেলার চালিতাতলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়
পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৭বারের নির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া। এর আগেও তিনি এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে প্রিজাইডিং অফিসার নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অফিস কক্ষে সভাপতি নির্বাচন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

প্রিজাইডিং অফিসার সুলতান মাহমুদের সভাপতিত্বে সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়াকে সভাপতি মনোনীত করা হয়।এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অভিভাবক সদস্য শেখ
মো.আইয়ুব হোসেন, উত্তম সিকদার, বরুন কুমার বিশ্বাস, সৈয়দ শরিফুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য সুবর্ণা মোস্তফা, শিক্ষক প্রতিনিধি সৈয়দ এনামুল ইসলাম, মো.শাহীন ইমাম ও মোসা. তাসলিমা খানম।

এছাড়া পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার। প্রিজাইডিং অফিসার ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
সুলতান মাহমুদ বলেন,‘ আজিজুর রহমান ভঁইয়া সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি নির্বাচিত হয়েছেন। কমিটি অনুমোদনের জন্য যশোর শিক্ষাবোর্ডে পাঠানো হবে। অনুমোদনের পর থেকে আগামী দু’বছরের জন্য কমিটি দায়িত্ব পালন করবেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com