1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে নতুন নেতৃত্বের মেয়র পদপ্রার্থী আলোচনায় শিক্ষক মোস্তাফিজুর রহমান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| ভোর ৫:২৬|
সংবাদ শিরোনামঃ
রাসিক মেয়র পদে আলোচনার তুঙ্গে যুবদল নেতা রফিকুল ইসলাম রবি উজিরপুরে খাল পুনঃখনন উদ্বোধন, লুঙ্গি-গামছায় জনতার মাঝে এমপি সান্টু রাজশাহীতে র‍্যাবের অভিযান, ৩৬- কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার দেবীগঞ্জে শিশুদের প্রাণঘাতী রোগ হাম থেকে সুরক্ষা ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “ইলিশের বাড়ি চাঁদপুর” নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা: নড়াইলে চার যুবক গ্রেফতার ফোনে স্যারের পরামর্শে চোখের চিকিৎসা, এমবিবিএস নন, তবুও প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক, উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষাঃ কেন্দ্র সচিবসহ দুই শিক্ষক বহিষ্কার দেবীগঞ্জে ফেসবুক পোষ্টে কটূক্তি, আইনের জালে আটক ১ উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু দাবির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ সময়ের উল্লাসের নীরবতা,,

দেবীগঞ্জে নতুন নেতৃত্বের মেয়র পদপ্রার্থী আলোচনায় শিক্ষক মোস্তাফিজুর রহমান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভাকে কেন্দ্র করে আগাম নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে। সম্ভাব্য ২০২৬ সালের পৌরসভা নির্বাচন সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থীরা ইতোমধ্যে নিজেদের কার্যক্রম শুরু করেছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা ও জল্পনা-কল্পনা।

স্থানীয় সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আলোচনায় এবং যোগাযোগমাধ্যম ফেসবুকে মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী-এর নাম উঠে এসেছে।

মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী একজন শিক্ষাবিদ, সংগঠক ও সমাজসেবক হিসেবে এলাকায় সুপরিচিত। তিনি দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং বর্তমানে একই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছেন।বর্তমানে তিনি দেবীগঞ্জ পৌর শহরে অবস্থিত কেজি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কালিগঞ্জ মহাবিদ্যালয়ের সভাপতির দায়িত্বেও রয়েছেন। তিনি দেবীগঞ্জ পৌরসভা ৬নং ওয়ার্ড বোর্ডিং পাড়া বাসিন্দা।

তিনি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মোস্তাফিজুর রহমান চৌধুরী বর্তমানে পঞ্চগড় জেলা জিয়া পরিষদের সভাপতি, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং দেবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি দেবীগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি, দেবীগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের প্রধান উপদেষ্টা, করতোয়া সাংস্কৃতিক একাডেমি ও নদী সাংস্কৃতিক সংগঠনের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিনের অভিজ্ঞতা, শিক্ষাবান্ধব মনোভাব, সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড তাঁকে মেয়র পদে যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরেছে। তারা মনে করেন, তিনি নির্বাচনে অংশগ্রহণ করলে দেবীগঞ্জ পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবার মান আরও বৃদ্ধি পাবে।

এ বিষয়ে মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। তবে পৌরবাসীর প্রত্যাশা-তিনি আগামী পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়ে এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবেন।

সরকারিভাবে পৌর নির্বাচনের ঘোষণা এখনও না আসলেও, তারা ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে, যা স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনার বিষয় হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com