1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দূগার্পূজার আনসার সদস্যের কাছ থেকে টাকা উত্তোলনের অভিযোগ,আনসার-ভিডিপি কর্মকতার্ আয়শা সুলতানার বিরুদ্ধে । - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৫:৪০|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

দূগার্পূজার আনসার সদস্যের কাছ থেকে টাকা উত্তোলনের অভিযোগ,আনসার-ভিডিপি কর্মকতার্ আয়শা সুলতানার বিরুদ্ধে ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, মনিরুজ্জামান মনিরঃ- বরিশালের আগৈলঝাড়ায় দূগার্পূজার নিরাপত্তার জন্য আনসার সদস্য নিয়োগের জন্য অবৈধভাবে টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে উপজেলা আনাসার ভিডিপি কর্মকর্তা আয়শা সুলতানার বিরুদ্ধে।

এই অবৈধ টাকা উত্তোলনে সহযোগী করে আসছেন বিভিন্ন ইউনিয়নের কমান্ডাররা। উপজেলার ৫টি ইউনিয়নের ১শত ৬২টি পূজা মন্ডপে ১হাজার ৪৪জন আনসার সদস্য নিয়োগ দিয়ে ৭ থেকে ১০ লক্ষ টাকা উত্তোলন করেছে আনার সদস্য নিয়োগে দায়িত্ব প্রাপ্ত কমান্ডাররা। এই টাকার বেশীরভাগ অংশই উপজেলার আনসার-ভিডিপি কর্মকর্তা আয়শা সুলতানাকে দেওয়া হয়েছেন জানান কমান্ডরা।

নাম না প্রকাশের শর্তে নিয়োগপ্রাপ্ত একাধিক আনসার সদস্য জানান, দুগার্পূজা উপলক্ষে আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নে প্রতিটি পূজা মন্ডপে আনসার নিয়োগের জন্য যখনই কাগজপত্র দেওয়া হয় তখনই কমান্ডারদের মাধ্যমে ৫শত থেকে ১হাজার ৫শত  টাকা পর্যন্ত দিতে হয়েছে আনসারদের। যারা টাকা দিতে চায়নি তাদের নিয়োগ দেয়া হয়নি। এরমধ্যে সব চেয়ে বেশী টাকা উত্তোলন করেছেন গৈলা ইউনিয়নের আনসার কমান্ডার শাহাদাত হোসেন। তার বিরুদ্ধেই বিভিন্ন সময় অভিযোগ উঠে আসছে। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার এই টাকা উত্তোলন কাজে সহযোগীতা করে আসছেন কমান্ডার রবিউল শিকদার, শাহাদাত ফড়িয়া, জসীম শিকদার ও অমুল্য রতনসহ প্রমুখ।

এছাড়াও একজন ইউনিয়ন আনসার কমান্ডার জানান, পূজার আগে আমাদের আনসার কমান্ডারদের নিয়ে মিটিংয়ের সময় উপজেলা আনসার-ভিডিপি কর্মকতার্ আয়শা সুলতানা ৫শত টাকার উপরে না নেওয়ার নির্দেশ নিয়েছে। এনিয়ে ওই মিটিংয়ে কথার কাটাকাটিও হয়েছিল। আনসারের ট্রেনিং ছাড়াও লোকজনকে তারা নিয়োগ দিয়েছে। এছাড়া সরেজমিন গিয়ে দেখা যায় প্রতিটি পূজা মন্ডপে যে কয়জন আনসার সদস্য থাকার কথা সেই কয়জন নেই। এই চক্রটি নিবার্চনের সময়ও আনসার সদস্যদের কাছ ১ হাজার থেকে ২হাজার টাকা পর্যন্ত উত্তোলন করেছেন। এই উত্তোলনকৃত টাকার বেশীর ভাগই নিয়েছেন উপেজলার আনসার-ভিডিপি’র কর্মকর্তা আয়শা সুলতানা দেওয়া হয়ে থাকে।

এব্যাপারে উপজেলা আনসার ভিডিপি কর্মকতার্ আয়শা সুলতানা সাংবাদিকদের বলেন, আমি কোন কমান্ডারকে টাকা উত্তোলন করতে বলিনি। কেউ যদি টাকা উত্তোলন করে সেই দায়িত্ব তার।

উপজেলা নিবার্হী কর্মকতার্ ফারিহা তানজিন সাংবাদিকদের বলেন, পূজায় আনসার সদস্য নিয়োগ দিয়ে টাকা নেওয়ার কোন সুযোগ নেই। কেউ নিয়ে থাকলে উর্ধ্বতন কর্মকতার্দের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করা হবে। বরিশাল জেলা কমান্ড্যান্ট মো.নাহিদ হাসান জনি বলেন, কোন আনসার সদস্যদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com