1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দুই পুলিশ সদস্য ও বিএনপি নেতার প্রাণহানির ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার, যৌথ অভিযান এসআরবি-৮-এর - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বৈঠার ছন্দে মুখর সন্ধ্যা নদী, নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল রাজশাহীতে ক্ষুধার্ত কুকুরের অকৃত্রিম বন্ধু ‘কাজল রেখা’: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত আন্তর্জাতিক নারী পার্লামেন্ট ও আইকনিক উইমেন অ্যাওয়ার্ড পেলেন গৌরনদীর আঞ্জুমান চৌধুরী দ্বিমুখী নীতি থেকে বিরোধীদলকে ফিরে আসার আহবান এমপি খোকন তালুকদারের দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক, স্বামী সফিকুলের পক্ষে আঞ্জুমান,, জাতীয় সাংবাদিক সংস্থার জাতীয় সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুর জেলা কমিটির জোরালো উপস্থিতি উজিরপুরে আরআরএফ এনজিও ভবনের ৬টি সিসি ক্যামেরা চুরি: মামলার ১নং আসামি গ্রেফতার দুই পুলিশ সদস্য ও বিএনপি নেতার প্রাণহানির ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার, যৌথ অভিযান এসআরবি-৮-এর ক্রিপ্টোকারেন্সি প্রতারণা, মাদক ও গোডাউন চুরির ঘটনায় ঢাকার ডিবির অভিযানে গ্রেপ্তার ১২ তেরখাদায় মাফিয়াদের রাজত্ব চলতে দেওয়া হবে না, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি হেলাল

দুই পুলিশ সদস্য ও বিএনপি নেতার প্রাণহানির ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার, যৌথ অভিযান এসআরবি-৮-এর

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-

গাজীপুরের কালীগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় পুলিশের উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান অভিযুক্ত ট্রাকচালক মোঃ মাজহারুল ইসলাম (২৫)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।

২৯ অক্টোবর ২০২৬ তারিখ রাতে পিরোজপুরের ইন্দুরকানী থানাধীন চারাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৮, সিপিএসসি, বরিশাল ও এসআরবি-১, সিপিসি-৩, গাজীপুরের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাতে গাজীপুরের কালীগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান, পিএসআই (নিঃ) জাবেদ ওমর, কনস্টেবল আনোয়ার হোসেন ও কনস্টেবল ফজলে রাব্বি রাত্রীকালীন রণপাহারা ডিউটি শেষে তিন আসামিকে নিয়ে থানায় ফিরছিলেন। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কালীগঞ্জ শ্রমিক কলেজের প্রধান ফটকের পশ্চিম পাশে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে চোর সন্দেহে দুই ব্যক্তিকে তল্লাশি করছিলেন তারা। এ সময় কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) ঘটনাস্থলে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলছিলেন।

এজাহারে উল্লেখ করা হয়, রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে টঙ্গী থেকে ঘোড়াশালগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্যদের ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়। এতে পিএসআই জাবেদ ওমর এবং কনস্টেবল ফজলে রাব্বি গুরুতর আহত হন। এরপর ট্রাকটি রফিকুল ইসলাম মোল্লার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় এসআই মোঃ মিজানুর রহমান ট্রাকটি আটকানোর চেষ্টা করলে চালক গতি বাড়িয়ে তাকে ট্রাকের সামনে ঝুলন্ত অবস্থায় প্রায় ৫০০ গজ টেনে নিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪৭ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে গাজীপুরের কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এ মামলার প্রধান অভিযুক্ত ট্রাকচালককে গ্রেপ্তারে এসআরবি-১ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চারাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত মোঃ মাজহারুল ইসলামকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুরের ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com