1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তেরখাদার চিত্রা মহিলা কলেজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কলেজ গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি কেএম আলী নেওয়াজ কে সংবর্ধনা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:৪৪|
সংবাদ শিরোনামঃ
কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

তেরখাদার চিত্রা মহিলা কলেজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কলেজ গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি কেএম আলী নেওয়াজ কে সংবর্ধনা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

সাগর কুমার বাড়ই, তেরখাদা প্রতিনিধি, খুলনাঃ- খুলনা জেলার তেরখাদা উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চিত্রা মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির নব নির্বাচিত সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজকে ১৯ শে সেপ্টেম্বর ~ ২০২৪ বৃহস্পতিবার কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

কলেজ মিলনায়তনে আয়োজিত এ বণার্ঢ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং চিত্রা মহিলা ডিগ্রী কলেজের নবনির্বাচিত সভাপতি জনাব কে এম আলী নেওয়াজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ এর সহধর্মীনি মিসেস সাবিনা আজাদ,কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার আব্দুল মান্নান।

জ্যেষ্ঠ প্রভাষক প্রশান্ত কুমার বাছাড়ের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কলেজের শিক্ষক ও উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী ফকরুল ইসলাম বুলু,কলেজ শিক্ষক প্রতিনিধি ও কলেজের সহকারী অধ্যাপক কে এম আলী এহসান, জ্যেষ্ঠ প্রভাষক দেবাশীষ বিশ্বাস, প্রভাষক মসিউর রহমান, ক্রীড়া শিক্ষক জেড এম শামীম আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক মোল্যা হুমায়ুন কবির, কে এম আলী দাদ, বিএনপি নেতা কে এম মোস্তাক আহমেদ, মোঃ শরীফুল ইসলাম, ছাত্রী সুরাইয়া ইসলাম সিমি ও নুসরাত জাহান সহ আরও অনেকে।

সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের মেধার বিকাশ ঘটিয়ে আগামীর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।তিনি বলেন, সুশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com