1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তাড়াশে ইউপি সদস্যর বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যুৎ নেয়ার অভিযোগে সংযোগ বিছিন্ন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:৩২|
সংবাদ শিরোনামঃ
প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা। গৌরনদীতে বিএনপি নেতা মিন্টুর বিরুদ্ধে ফেসবুক ফেইক আইডিতে অপপ্রচার, থানায় জিডি। গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার।

তাড়াশে ইউপি সদস্যর বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যুৎ নেয়ার অভিযোগে সংযোগ বিছিন্ন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৪১১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,মোঃ শাহাবুদ্দিন সেলিমঃ-

সিরাজগঞ্জের তাড়াশে রাজু সরকার নামে এক ইউপি সদস্যর বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেয়ার অভিযোগে সংযোগ বিছিন্ন ও বিদ্যুতের মিটার জব্দ করা হয়েছে।

রোববার(৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন ও মিটার জব্দ করে বিদ্যুৎ বিভাগ। অভিযুক্ত বারুহাস ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ ওয়ার্ডের মেম্বর রাজু সরকার।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ তাড়াশ জোনাল অফিসের জেনারেল ম্যানেজার (ডিজিএম) নিরাপদ দাস জানান,বারুহাস ইউপি সদস্য রাজু সরকার তার বাসার বিদ্যুৎ সংযোগের সাভির্স ড্রপ থেকে গোপনে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে দীর্ঘ দিন ধরে বাসায় ও গ্যারেজে ১০-১২টি অটোভ্যানে চার্জ দেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য রাজু সরকারের বাড়িতে অভিযান চালিয়ে ওই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিনি আরো জানান, তার বাসার ও গ্যারেজের দুটি বিদ্যুতের মিটার জব্দ করা হয়েছে। এ ঘটনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারে জরিমানা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা বলেন, বারুহাস ইউপি সদস্য রাজু সরকার গত ২ বছর ধরে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন। এবং তিনি নানা অপকর্মের সাথে জড়িত এলাকার ক্ষমতার দাপট দেখিয়ে বেড়ায়, তারই ধারাবাহিকতায় তার নামে বেশ কিছু মামলা রয়েছ, চাঁদাবাজি মামলা, নারী নির্যাতন মামলা, মারপিটের মামলা, সর্বমোট তার নামে চলমান তিনটি মামলা রয়েছে, এলাকাবাসী তার আচরণে অতিষ্ঠ হয়ে পড়েছে।
অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য রাজু সরকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হয়নি তিনি।

অভিযান চলাকালে কুসুম্বি পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের লাইন টেকনিশিয়ান নুর নবি, তাড়াশ জোনাল অফিসের জুনিয়র ইন্জিনিয়ার সাইদুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com