1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে জোরপূর্বক নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারনের অভিযোগ উঠেছে যুবদল কর্মীর বিরুদ্ধে। গৌরনদীতে আগুনে পুড়ল বসতঘর, ছাই পাঁচ লাখ টাকার মালামাল রাজনৈতিক পুলিশের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে- নিজ হাতে ঝাড়ু হাতে মোহনপুরের ইউএনও, পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মদ জব্দ মস্তফাপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী কাওসারের জনসমর্থন তুঙ্গে ভুয়া মালিক সাজিয়ে ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ‘সিআইডি রাসেল’-এর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের গুরুতর অভিযোগ রাজশাহীতে ‘আমাদের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক মোঃ হায়দার কে ফুলেল সংবর্ধনা ‎ দেবীগঞ্জে প্রায় ৩০০ একর কৃষিজমি বিলীন, হুমকিতে গ্রাম-জনপদ; প্রতিমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ দাবি,,

দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরে চাঁদাবাজির বিরুদ্ধে স্থানীয় অটোচালকরা সোচ্চার হয়েছেন। চাঁদামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে প্রতিমন্ত্রীর আহ্বানের প্রেক্ষিতে সিএনজি ও ব্যাটারিচালিত অটোভ্যান থেকে অবৈধ অর্থ আদায় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের উদ্যোগে বন্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে দেবীগঞ্জ পৌর শহরের বিজয় চত্বর এলাকায় ব্যাটারিচালিত অটোস্ট্যান্ডে চালকরা একত্রিত হয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তাদের পাশে দাঁড়ান পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাদেকুর জামান হীরা। তিনি চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রতিবাদকারীরা অভিযোগ করেন, পার্শ্ববর্তী নীলফামারীর ডোমার উপজেলায় ব্যাটারিচালিত অটো নিয়ে গেলে প্রতিদিন ২০ টাকা করে চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বছরে ১,০০০ টাকার বিনিময়ে চুক্তিভিত্তিক প্লেট নিতে বলা হয়। এ নির্দেশ দিয়েছেন ডোমারের স্থানীয় ইজারাদার, ‘ডন’ নামে পরিচিত এক ব্যক্তি। অটো থেকে ২০ টাকা করে যে চাঁদা আদায় করা হচ্ছে, তার বিপরীতে কোনো রশিদ প্রদান করা হচ্ছে না।

চালকদের দাবি, প্রতিমন্ত্রীর নির্দেশে দেবীগঞ্জে চাঁদাবাজি বন্ধ হলেও ডোমারে এখনও এ ধরনের অনিয়ম চলমান। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং প্রতারণার শিকার হচ্ছেন।

দ্রুত চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঁদাবাজি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি আরও জোরালো হয়ে উঠেছে।

ডোমার উপজেলার নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী বলেন, আমাদের ডোমার পৌরসভায় ১০ বা ২০ টাকা করে নেওয়ার কোনো বিধান নেই, এটি গত বছর থেকেই বন্ধ করা হয়েছে। তবে নেমপ্লেট দেওয়ার বিধানটি এখনো রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com