1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে-গাঁজা ও কেরু ব্রান্ডের মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১২:৫৮|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন, তারেক রহমান। গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি ৪০০ পিস ইয়াবা ও চাপাতীসহ সহ গ্রেফতার অতিবৃষ্টি ও নদীভাঙন মোকাবিলায় কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা কালীগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সাফল্য: ৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত,, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত,, পিরোলী খানকাহপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা মামলা মূলহোতা মকবুলসহ ২ আসামী গ্রেফতার উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ- সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন।

ডাসারে-গাঁজা ও কেরু ব্রান্ডের মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৭৬৬ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদকঃ-মাদারীপুর জেলার ডাসারে কেরু ব্রান্ডের দুই বোতল মদ ও ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডাসার থানা টহল পুলিশ।

সোমবার (২৮ আগস্ট) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ভআঙ্গআব্রঈজ গোপালপুর হাইওয়ে ডিউটি টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানা পুলিশের এস আই মোঃ আরিফুজ্জামানের নেতৃত্বে বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকা থেকে মোঃ শামীম বেপারী(৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

স্থানীয় লোক ও পুলিশ সূত্রে জানা যায় গ্রেফতারকৃত আসামী মোঃ শামীম বেপারী
ফরিদপুর জেলার দক্ষিন আলিপুর এলাকার মৃত্যু মিলন বেপারীর ছেলে।

গ্রেফতারকৃত আসামীর মামলার এজাহারে উল্লেখিত তথ্যের ভিত্তিতে জানা যায় (২৮আগস্ট) রাতে ঢাকা বরিশাল মহাসড়কের বালিগ্রাম ইউনিয়নের পাথুরিয়ারপাড় এলাকা থেকে কেরু চেরি ব্রন্ডি ৩৭৫ মিলিমিটার মদ ও একটি ৫০০ মিঃলিঃ মাম পানির বোতলে রক্ষিত মদ ও পত্রিকার কাগজে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা সহ মোঃ শামীম বেপারীকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ শামীম বেপারী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আদালতে তিনটি নিয়মিত মাদকদদ্রব্যা নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে বলে জানা যায়।

এবিষয়ে ডাসার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান বলেন,আসামীর বিরুদ্ধে ডাসার থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com