1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারের কাজীবাকাইতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বাকেরগঞ্জে দোয়া-মিলাদের মঞ্চে নৃত্য, ভাইরাল ভিডিওর পর বাকেরগঞ্জে অনুষ্ঠান বন্ধ বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ শাহজালাল ইসলামী ব্যাংকের সরকারি অর্থে নির্মিত স্কুল-মন্দিরের রাস্তার ইট রাতের আঁধারে উধাও, অভিযোগ পরিতোষের বিরুদ্ধে বোমাবাজি-সংঘর্ষের পর ভূরঘাটায় শান্তির বৈঠক, মিটল দুই পক্ষের বিরোধ রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন শাহজালাল বিমানবন্দরে পৃথক তিন অভিযান, ৬৭ ভরি স্বর্ণ, মোবাইল-ল্যাপটপ ও সিগারেটসহ আটক ৭ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করণীয় নিয়ে আগৈলঝাড়ায় মতবিনিময় উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান সাংবাদিক গ্রেপ্তার ঘিরে বরগুনায় উত্তাপ। আসাদ সবুজকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি। রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ডাসারের কাজীবাকাইতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

 

নাসির উদ্দিন লিটন, মাদারীপুর প্রতিনিধিঃ-

১৫/৬/২৬ ইং তারিখে বিকাল ৬.৩০ মিনিটের সময় মাদারীপুর জেলার ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়ন পরিষদ এর সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন, র‍্যালী ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন কাজীবাকাই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জনাব নুর মোহাম্মদ হাওলাদার।ইউপি চেয়ারম্যান বলেন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে ছোট ছোট দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে তাই আপনারা এই ছোট ছোট বিরোধ গুলো থানা বা আদালত মুখী না করে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য পরামর্শ প্রদান করেন।র‍্যালীটি কাজীবাকাই ইউনিয়নের পাওয়ার হাউস বাজারের বিভিন্ন অলিগলিতে প্রবেশ করে নির্ধারিত স্থানে এসে শেষ হয়। চেয়ারম্যানের বলেন,ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত অনধিক তিন লক্ষ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে। ফৌজদারি মামলার ফি ১০/- টাকা এবং দেওয়ানি মামলার ফি ২০/- টাকা এ ছাড়া এ আদালতে আর কোন টাকা-পয়সা লাগে না।

উক্ত ক্যাম্পেইন এ উপস্থিত ছিলেন গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন অনুষ্ঠানে গ্রাম আদালতের আইন বিধি নিয়ে উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে গ্রাম আদালতের ভিডিও শোর মাধ্যমে যে নাটক দেখানো হয় সেখান থেকে প্রশ্ন করা হলে অংশগ্রহণকারীরা উত্তর দেয় এবং তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ জসিম মিয়া,,হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ সাহাবুদ্দিন,ইউপি নারী মেম্বার সহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার এবং এলাকার সাধারণ জনগণ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গ্রাম পুলিশগণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com