1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ঝালকাঠির নতুন অতিরিক্ত পুলিশ সুপার পদে যোগদান শেখ ইমরান  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ২:৫৭|
সংবাদ শিরোনামঃ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: বদলি বাতিলের দাবিতে উপজেলাবাসী,, ঢাকাস্থ নড়াইল জেলা সমিতি, -এর নতুন কার্যকরী পরিষদকে অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে কৃষক কার্ড নিয়ে যেতে পেরেছেন”এমপি খোকন তালুকদার রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ ব্ল্যাকমেইল ও যৌন নির্যাতনের প্রতিশোধে ভাইকে হত্যা; আদালতে বোনের স্বীকারোক্তি,, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটের মাঠে তরুণ সমাজসেবক বাহারুল চৌধুরী গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: অভিযুক্তের বিচার দাবিতে সংবাদ সম্মেলন গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি

ঝালকাঠির নতুন অতিরিক্ত পুলিশ সুপার পদে যোগদান শেখ ইমরান 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮৭ বার পড়া হয়েছে

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পদে যোগদান করেছেন শেখ ইমরান । তিনি রবিবার (৩ সেপ্টেম্বর) ঝালকাঠি পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করেন।

যোগদান উপলক্ষে ঝালকাঠির সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহিতুল ইসলাম ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান ইতিপূর্বে  খুলনা মেট্রোপলিটন পুলিশ এর এডিসি দক্ষিণ বিভাগে  কর্মরত ছিলেন। তিনি  ২০১৩ সালে ৩১ তম বিসিএস-এ পুলিশে যোগদান করেন।

বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার রাজপাট গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন ও  জাহানারা বেগমের ৫ম সন্তান তিনি। তার বাবা প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ছিলেন।

শেখ ইমরান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে কৃতিত্বের সাথে পড়াশোনা সম্পন্ন করেন। তিনি ভালো কাজের জন্য স্বীকৃতি স্বরুপ  ২০১৮ সালে আইজিপি ব্যাচ প্রাপ্ত হন।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান বলেন, জনগণের সেবা জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশ এর দায়িত্ব ও কর্তব্য। ঝালকাঠির আইন শৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com